কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:11 PM (IST) Aug 04
Pradeep Rawat: ৭৪ বছর বয়সে প্রয়াত অভিনেতা প্রদীপ সিং রাওয়াত। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু ‘মহাভারত’-খ্যাত অভিনেতার।
10:00 PM (IST) Aug 04
বিতর্কিত মন্তব্যের জেরে আটক হওয়ার কয়েক ঘণ্টা পরেই ছাড়া পেলেন তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়ানিধি স্ট্যালিন। মঙ্গলবার থাঞ্জাভুর থানা থেকে বেরোতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখান DMK কর্মীরা।
09:45 PM (IST) Aug 04
দিল্লির বঙ্গভবনে প্রাক্তন তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০ জন সাংসদের দলত্যাগের পর রাজ্যের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তার মধ্যেই এই বৈঠক ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
09:09 PM (IST) Aug 04
Annapurna Bhandar Delay: অন্নপূর্ণা ভাণ্ডারের আগস্ট মাসের ৩০০০ টাকা কিস্তি এখনও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেন এই বিলম্ব হচ্ছে এবং কবে টাকা মিলতে পারে, সেই সংক্রান্ত সর্বশেষ আপডেট জেনে নিন।
09:07 PM (IST) Aug 04
Commonwealth Games 2026: প্রতিবারের মতো এবারের কমনওয়েলথ গেমসেও পদক তালিকায় শেষের দিকেই থেকেছে পাকিস্তান (Pakistan)। গেমস শেষ হওয়ার পর এক বক্সার রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ায় পাকিস্তানের বিড়ম্বনা বেড়েছে। উধাও হয়ে যাওয়া এই বক্সারের খোঁজ শুরু হয়েছে।
08:09 PM (IST) Aug 04
Mamata on Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে ঘিরে ফের রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছেন
07:38 PM (IST) Aug 04
ডাবর ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। '১০০% খাঁটি', '১০০% প্রাকৃতিক'-এর মতো বিভ্রান্তিকর দাবি করার জন্য ডাবরের একাধিক পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
07:36 PM (IST) Aug 04
Bangladeshi Terrorist: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি অনেক অপরাধী, এমনকী সন্ত্রাসবাদীরাও ভারতে অনুপ্রবেশ করে লুকিয়ে আছে বলে অভিযোগ। এবার বাংলাদেশের জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) সদস্য এক জঙ্গি ভারতে দীর্ঘদিন ধরে লুকিয়ে আছে বলে অভিযোগ উঠল।
07:17 PM (IST) Aug 04
Ticket Refund Rules: ট্রেনে ঘুমিয়ে স্টেশন মিস হলে কী করবেন? জেনে নিন টিটিই, হেল্পলাইন এবং টাকা ফেরতের নিয়ম-কানুন। তাহলে আপনি আর্থিক ক্ষতি এড়াতে পারবেন।
06:29 PM (IST) Aug 04
IPL News: গত দু'দশকে একাধিকবার বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিদেশের মাটিতে ভারতের এই টি-২০ লিগ আয়োজন করা হতে পারে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে আইপিএল আয়োজন করা হয়নি। এ বিষয়ে দরজা খোলা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)।
06:28 PM (IST) Aug 04
আগস্ট ২০২৬-এ স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ছুটি থাকায় অনেকেই জানতে চাইছেন ব্যাংক ও সরকারি অফিসে একই দিনে ছুটি থাকবে কি না। বাস্তবে ব্যাংক ও সরকারি কর্মীদের ছুটির নিয়ম এক নয়।
05:19 PM (IST) Aug 04
Google তাদের নতুন ফোল্ডেবল ফোন Pixel 11 Pro Fold-এর প্রথম টিজার প্রকাশ করেছে। ১২ আগস্ট ফোনটি লঞ্চ হওয়ার কথা। টিজারে ফোনের ডিজাইন এবং ভেতরের ডিসপ্লের সামান্য ঝলক দেখা গেছে।
05:10 PM (IST) Aug 04
Sheikh Hasina News: চলতি বছরের শেষদিকে বাংলাদেশে (Bangladesh) ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার দেশে ফেরার তারিখ জানাতে পারেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফেরার পরিকল্পনার কথা ঘোষণা করার পরেই বাংলাদেশের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।
04:53 PM (IST) Aug 04
অগাষ্টের প্রথম সপ্তাহ প্রায় কাটতে বসেছে। এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি অনেক মহিলাই। ক্ষোভ তৈরি হচ্ছে। এই নিয়ে এবার বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার জানিয়ে দিলেন টাকা পাবেন সবাই। এরইসঙ্গে জানিয়ে দিলেন তারিখও।
04:53 PM (IST) Aug 04
বুকে ব্যথা নেই মানেই আপনি সুরক্ষিত তা কিন্তু নন। প্রতি ৫ জনের ১ জনের হার্ট অ্যাটাক হয় নীরবে। মহিলা এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। সময় থাকতে এই ৫টি লক্ষণ চিনে রাখুন।
04:46 PM (IST) Aug 04
NDA-NCPI: সংসদে এনডিএ-র বৈঠকে যোগ দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু গরহাজির তিন সাংসদ। তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরালো, কী বলছেন সৌগত-কুণাল?
04:09 PM (IST) Aug 04
Tennis News: মহিলাদের টেনিসে একসময় সাড়া ফেলে দিয়েছিলেন দুই বোন সেরেনা উইলিয়ামস (Serena Williams) ও ভেনাস উইলিয়ামস (Venus Williams)। তবে বেশ কয়েক বছর ধরে দাপট দেখানোর পর এই দুই বোন প্রতিযোগিতামূলক টেনিস থেকে সরে যান। তাঁরা এবার ডাবলসে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছেন।
03:24 PM (IST) Aug 04
WB Census Update: জনগণনার কাজ কীভাবে করবেন স্কুল শিক্ষক শিক্ষিকারা? সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
03:24 PM (IST) Aug 04
অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে। AICPI সূচকের ভিত্তিতে জুলাই ২০২৬ থেকে ৩% ডিএ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার অনুমোদন দিলে কর্মীদের মোট মহার্ঘ ভাতা ৬৪%-এ পৌঁছতে পারে।
02:52 PM (IST) Aug 04
Sheikh Hasina News: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দু'বছর ধরে ভারতের আশ্রয়ে আছেন। তবে তিনি এবার দেশে ফেরার পরিকল্পনা করছেন। চলতি বছরের শেষদিকেই ঢাকায় ফিরতে পারেন হাসিনা। কিন্তু গত দু'বছরে বাংলাদেশের পরিস্থিতি বদলে গিয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এখন বাংলাদেশে সক্রিয়। ফলে হাসিনার পক্ষে দেশে ফেরা বিপজ্জনক হতে পারে।
01:55 PM (IST) Aug 04
Udhayanidhi Stalin Detained: অভিনেত্রী তৃষা এবং মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সম্পর্ক টেনে জনসভায় ইঙ্গিতপূর্ণ ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে তামিলনাড়ুর বিধানসভার বিরোধী দলনেতা তথা ডিএমকে (DMK) নেতা উদয়নিধি স্ট্যালিনকে আটক করল পুলিশ।
01:54 PM (IST) Aug 04
Gold Price Today: সপ্তাহের প্রথম দিকেই মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের মিলল অনেকটা স্বস্তি! ৪ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:55 PM (IST) Aug 04
Dilip Ghosh News: দিলীপ ঘোষ মানেই তার বাক্যবাণে সংবাদ শিরোনামে একের পর এক ঘটনা। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের বিস্ফোরক রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
12:31 PM (IST) Aug 04
নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর উপনির্বাচনে বিজেপির ২০ বছরের পুরনো দুর্গ বাঁকিপুর কেন্দ্রটি দখল করেছেন। তাঁর এই বিকল্প রাজনীতির কৌশল নিয়েই এই ফটো গ্যালারি।
12:18 PM (IST) Aug 04
West Bengal Weather: সকাল থেকে বৃষ্টি না হলেও নেই রোদের দেখা। আকাশের মুখভার। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গজুড়ে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দফায় দফায় বৃষ্টির কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন আরও…
11:25 AM (IST) Aug 04
Prashant Kishor: বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিন দশক ধরে বিজেপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে জেতার পরেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করবেন না। ১৯,০০০-এর বেশি ভোটে জিতেছেন প্রশান্ত।
11:23 AM (IST) Aug 04
Liquor Ban: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) মদ্যপায়ীদের জন্য একটি বড় খবর দিয়েছে। ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জ এবং ব্যাগপাইপারের মতো জনপ্রিয় মদের ব্র্যান্ডের কিছু ভ্যারিয়েন্টের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
11:11 AM (IST) Aug 04
11:02 AM (IST) Aug 04
দেশের মধ্যে প্রথমবার! রাজ্যের এই সরকারি কর্মীদের বেতন বাড়ল ১০০ শতাংশ। ১৬ বছর পর বেতন বাড়ায় দুর্দান্ত খুশি কর্মীরা। এতদিন যাঁরা মাসে ২৫ হাজার টাকা বেতন পেতেন, তাঁদের বেতন হয়েছে ৫০ হাজার টাকা।২০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীরা এখন থেকে পাবেন ৪০ হাজার
10:04 AM (IST) Aug 04
Abhishek Banerjee Scam: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোভিড টেস্টে অনিয়মের অভিযোগ। ঠিক কী কী অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:37 AM (IST) Aug 04
08:54 AM (IST) Aug 04
সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গেই দফায় দফায় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।