MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দেশের মধ্যে প্রথম! ১৬ বছর পর কর্মীদের বেতনে ১০০% বৃদ্ধি, ২৫ হাজার থেকে সরাসরি ৫০ হাজার

দেশের মধ্যে প্রথম! ১৬ বছর পর কর্মীদের বেতনে ১০০% বৃদ্ধি, ২৫ হাজার থেকে সরাসরি ৫০ হাজার

দেশের মধ্যে প্রথমবার! রাজ্যের এই সরকারি কর্মীদের বেতন বাড়ল ১০০ শতাংশ। ১৬ বছর পর বেতন বাড়ায় দুর্দান্ত খুশি কর্মীরা। এতদিন যাঁরা মাসে ২৫ হাজার টাকা বেতন পেতেন, তাঁদের বেতন হয়েছে ৫০ হাজার টাকা।২০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীরা এখন থেকে পাবেন ৪০ হাজার

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 04 2026, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

দীর্ঘ ১৬ বছর ধরে একই বেতনে কাজ করার পর অবশেষে বড় স্বস্তি পেলেন স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (DDMA)-র কর্মীরা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকার এই কর্মীদের বেতনে এক ধাক্কায় ১০০ শতাংশ বৃদ্ধি ঘোষণা করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

ফলে এতদিন যাঁরা মাসে ২৫ হাজার টাকা বেতন পেতেন, তাঁদের মাসিক বেতন বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। একইভাবে, ২০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীদের বেতন এখন থেকে হবে ৪০ হাজার টাকা।

Related Articles

Related image1
Double Salary: অক্টোবরে দুবার ঢুকবে টাকা? বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ খবর নবান্নের
Related image2
First Salary: মাত্র ৫০ টাকা পেতেন! শাহরুখ থেকে দীপিকা, জানুন তারকাদের প্রথম মাইনে কত ছিল?
36
Image Credit : Getty

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই সুবিধা পাবেন প্রজেক্ট অফিসার, ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মরত কর্মীরা। বহু বছর ধরে একই বেতনে দায়িত্ব পালন করলেও তাঁরা কোনও বেতন সংশোধন বা মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সুবিধা পাননি। সেই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার।

46
Image Credit : Getty

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)-এর আওতায় এই কর্মীদের নিয়োগ করা হয়েছিল। সেই সময় প্রজেক্ট অফিসার ও ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছিল ২৫ হাজার টাকা এবং প্রজেক্ট কো-অর্ডিনেটরদের বেতন ছিল ২০ হাজার টাকা। আশ্চর্যের বিষয়, গত ১৬ বছরে তাঁদের বেতনে কোনও পরিবর্তন হয়নি।

56
Image Credit : Getty

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, এই পদগুলি রাজ্য সরকারের প্রচলিত বেতন কাঠামোর অন্তর্ভুক্ত ছিল না। ফলে রাজ্য সরকারের অন্যান্য কর্মীদের মতো নিয়মিত বেতন সংশোধন বা মহার্ঘ ভাতার সুবিধা তাঁরা পাননি।

66
Image Credit : Gemini

নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ২৫ হাজার টাকা বেতন পাওয়া কর্মীদের হাতে প্রতি মাসে অতিরিক্ত ২৫ হাজার টাকা এবং ২০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীদের হাতে অতিরিক্ত ২০ হাজার টাকা আসবে। অর্থাৎ তাঁদের মাসিক আয় কার্যত দ্বিগুণ হয়ে যাচ্ছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
 

Recommended Stories
Recommended image1
Jio Platforms IPO: "জিও-কে সঠিক দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী", মোদীকে ধন্যবাদ জানালেন অনন্ত আম্বানি
Recommended image2
চার রাজ্যের MLC নির্বাচনে শূন্য কংগ্রেস, কর্নাটকে বিজেপি-JD(S) জোটের চারটি আসন
Recommended image3
Now Playing
Cyclone Arnab Landfall: ফুঁসছে সমুদ্র, বাড়ছে ঢেউ, সাথে আতঙ্ক! অর্ণবের দাপটে কাঁপছে গোপালপুর
Recommended image4
Cyclone Arnab: অর্ণবের ল্যান্ডফলে অন্ধ্র-ওড়িশা উপকূলে শুরু প্রবল ঝড়বৃষ্টি, বাতিল বহু উড়ান
Recommended image5
ট্রেনে রাতে মোবাইল চার্জ করা যাবে না! রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ চার্জিং পয়েন্ট
Related Stories
Recommended image1
Double Salary: অক্টোবরে দুবার ঢুকবে টাকা? বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ খবর নবান্নের
Recommended image2
First Salary: মাত্র ৫০ টাকা পেতেন! শাহরুখ থেকে দীপিকা, জানুন তারকাদের প্রথম মাইনে কত ছিল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved