সোনার কানের দুলের জন্য় শিশুকে খুন দুই প্রতিবেশী মহিলার, চাঞ্চল্য দেবগ্রামে

Published : Nov 27, 2019, 02:41 PM ISTUpdated : Nov 27, 2019, 06:45 PM IST
সোনার কানের দুলের জন্য় শিশুকে খুন দুই প্রতিবেশী মহিলার, চাঞ্চল্য দেবগ্রামে

সংক্ষিপ্ত

মেয়ের কানে সোনার দুল পরিয়েছিলেন পরিবারের লোকেরা দুল চুরি করে শিশুকে খুন করল দুই প্রতিবেশী মহিলা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের দেবগ্রামে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ

শখ করে বছর চারেকের মেয়ের কানে সোনার দুল পরিয়েছিলেন পরিবারের লোকেরা। আর সেটাই কাল হল। দুল তো খোয়া গেলই, দুধের শিশুকেও শ্বাসরোধ করে মেরে ফেলল দুই প্রতিবেশী! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দেবগ্রামে।  ঝোপ থেকে শিশুটির মাদুরে মোড়া রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকেও।

আরও পড়ুন: কন্যাসন্তান বোঝা, আট মাসের মেয়েকে পুকুরে ডুবিয়ে মারল বাবা

মৃত শিশুটির নাম আজিনা খাতুন। বাড়ি, কান্দির পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের দেবগ্রামে।  মঙ্গলবার বিকেলে আচমকাই উধাও হয়ে যায় আজিনা। দিনভর বিস্তর খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি পরিবারের লোকেরা।  শেষপর্যন্ত রাতে এক প্রতিবেশীর বাড়ি পিছনের ঝোপে আজিনার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝোপে মাদুর মোড়া অবস্থায় পড়েছিল আজিনার রক্তাক্ত দেহ।  ঘটনায় নাসিমা বিবি ও ফাইনুর বিবি নামে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। দেবগ্রামেই বাড়ি তাদের।  ধৃতেরা মৃত আজিনার প্রতিবেশী।

কিন্তু দুধের শিশুটিকে কেন খুন তার প্রতিবেশী দুই মহিলা?  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তার কানের দুলটি চুরি করার মঙ্গলবার বিকেলে আজিনাকে নিজের বাড়িতে ডেকে যায় তার প্রতিবেশী নাসিমা বিবি। এরপর জা ফাইনুরের সঙ্গে মিলে শিশুটির কান থেকে দুলটি খুলেও নেয় সে। তদন্তকারীদের অনুমান,  শিশুটি যখন বাড়িতে গোটা ঘটনাটি জানিয়ে দেওয়ার কথা বলে, তখনই তাকে শ্বাসরোধ করে খুন নাসিমা ও ফাইনুর এবং মৃতদেহটি মাদুরে মুড়ে বাড়ির কাছে ঝোপে ফেলে দিয়ে আসে।

আরও পড়ুন: প্রসবের পরই সদ্যোজাত সন্তানকে খুন মায়ের, চাঞ্চল্য হুগলিতে

আজিনা বিবির সালামের বক্তব্য, 'বহুদিন ধরেই আমার মেয়ের কানে দুলের দিকে নজর ছিল নাসিবা বিবি ও ফাইনুর বিবির। মঙ্গলবার বিকেলে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিল আমার মেয়ে। পথেই ওরা ওকে অপহরণ করে। পুলিশ সব জানিয়েছে। দোষীদের শাস্তি চাই।' এমন নৃশংস ঘটনায় শোকের ছায়া নেমেছে মুর্শিদাবাদের দেবগ্রামে।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অন্নপূর্ণা ভাণ্ডার: কারা ৩০০০ টাকা পাবেন, কারা পাবেন না? স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Today’s News in Bengali Live: Rajya Sabha By Election - পশ্চিমবঙ্গের ৩ রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, কবে হবে ভোটগ্রহণ?