
সুস্থ হয়ে উঠছেন বিমান বসু গত। দিল্লির এইমসে তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন। উদ্বেগের কারণ নেই। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন যে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁর সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে নিষেধ করা হয়েছে। চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন তিনি।
দলীয় সূত্রে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, রুটিন চেকআপের জন্য দিল্লিতে গিয়েছেন বিমান বসু। তবে পরে জানা যায়, সেখানে তাঁর একটি ছোট অস্ত্রোপচার বা সার্জারি সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন। সিপিএম সূত্রে খবর, কিছুদিন আগে দিল্লি এইমস(AIIMS)-এ চিকিৎসা করাতে গিয়েছিলেন বর্ষীয়ান এই বাম নেতা। সেইসময় তাঁকে ফলো আপের জন্য ফের হাসপাতালে যেতে বলা হয়েছিল। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে বিমানে দিল্লি যাচ্ছিলেন বিমান বসু। যাত্রাপথেই বিমানের মধ্যে তিনি সামান্য অসুস্থতা অনুভব করেন। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে সরাসরি দলের দিল্লির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। পরীক্ষায় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কম রয়েছে বলে জানা যায়। এরপর চিকিৎসকরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়।
বাংলার বাম রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিমান বসু। সম্প্রতি জুলাই মাসে ৮৭ বছর বয়সে পা দিয়েছেন তিনি। এর আগেও ২০২৪ সালে অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ এই সিপিএম নেতা। সে সময় জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অন্যদিকে, তীব্র পেটে ব্যথা নিয়ে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। জানা গিয়েছে, গত ৫ দিন ধরে পেটে যন্ত্রণা হচ্ছিল মীরা ভট্টাচার্যর। এদিন চিকিৎসকদের পরামর্শ মেনে ভর্তি হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পরপরই তাঁর বেশ কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই মেডিক্যাল টিম তাঁর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবে। পরীক্ষাগুলির রিপোর্ট হাতে পাওয়ার পরই তাঁর পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে মেডিক্যাল টিম তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছে। দুই প্রবীণ বামপন্থী ব্যক্তিত্বের শারীরিক পরিস্থিতি নিয়ে দলীয় নেতৃত্ব ও তাঁদের অনুগামীদের মধ্যে নজর রয়েছে।
FAQ
প্রশ্ন: বিমান বসুর শারীরিক অবস্থা এখন কেমন?
উত্তর: দিল্লির এইমসে চিকিৎসাধীন বিমান বসুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আপাতত উদ্বেগের কোনও কারণ নেই।
প্রশ্ন: বিমান বসুর বুকে কী করা হয়েছে?
উত্তর: দিল্লির এইমসে তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
প্রশ্ন: বিমান বসুর শারীরিক পরিস্থিতি নিয়ে মহম্মদ সেলিম কী জানিয়েছেন?
উত্তর: সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং বিমান বসুর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
প্রশ্ন: মীরা ভট্টাচার্য কেন হাসপাতালে ভর্তি হয়েছেন?
উত্তর: তীব্র পেটে ব্যথার কারণে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। জানা গিয়েছে, গত পাঁচ দিন ধরে তিনি পেটে যন্ত্রণায় ভুগছিলেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.