আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায়, যুবকের কীর্তিতে গৃহবন্দি বধূ

Published : Jun 18, 2019, 02:39 PM IST
আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায়, যুবকের কীর্তিতে গৃহবন্দি বধূ

সংক্ষিপ্ত

নদিয়ার শান্তিপুরের ঘটনা গৃহবধূর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ অশালীন ভাষার সঙ্গে কুরুচিকর শব্দের ব্যবহার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে আপত্তিকর ছবি, তার সঙ্গে অশ্লীল গালিগালাজ। যার জেরে মানসিক ভাবে বিপর্যস্ত এক গৃহবধূ। পরিস্থিতি এমনই যে শেষ পর্যন্ত আত্মহত্যার কথাও ভাবছেন ওই গৃহবধূ। 

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিরপুর এলাকায়। এক গৃহবধূর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সুপার ইম্পোজ করা তাঁর কিছু ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বলে অভিযোগ ওই গৃহবধূর। সূত্রের খবর, ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরেই রাস্তায় দেখলে কুরুচিকর মন্তব্য করত  অয়ন কর নামে এলাকার এক যুবক। অভিযোগ, যুবকের অভব্যতা চরম পর্যায়ে পৌঁছলে গত ১০ জুন শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ এবং তাঁর স্বামী। 

তাঁদের অবশ্য অভিযোগ, এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় হেনস্থা চালিয়ে যাচ্ছে ওই যুবক। মানসিকভাবে বিপর্যস্ত ওই গৃহবধূ বলেন, 'আমি লজ্জায় রাস্তায় বেরোতে পারছি না। প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয়, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় নেই।' তবে কী কারণে ওই যুবক এমন আচরণ করছে, তাও জানা নেই বলেই দাবি গৃহবধূর। শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে অবশ্য অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা মমতার? জনসভা থেকে বললেন, "সাহস থাকলে আমার গাড়ি চেক করুন"
Ratna Chatterjee TMC Candidate Profile: সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি