WB Annapurna Bhandar Update: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত ধাপে ধাপে দেওয়া হবে অন্নপূর্ণার টাকা। কারা পাবেন এই টাকা? কাদের নাম বাদ পড়ল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
শুরু রাজ্য সরকারের অন্নপূর্ণা প্রকল্পে টাকা দেওয়ার কাজ
অগাস্ট মাসের শুরুতে টাকা না ঢুকলেও আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, ১৭ অগাস্ট থেকে ভেরিফিকেশনের মাধ্যমে ধাপে ধাপে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। জানা গিয়েছে, সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিস্তারিত তথ্য জানান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারাও।
26
আবেদনের সামগ্রিক সংখ্যা
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মোট জমা পড়া আবেদনের সংখ্যা প্রায় ১ কোটি ৮০ লক্ষ। প্রথম ধাপের যাচাই (১০ জুলাই পর্যন্ত) ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির মধ্যে প্রায় ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই (ভেরিফিকেশন) করা হয়েছে। এর মধ্যে যোগ্য বিবেচিত হওয়া ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
36
টাকা প্রদানের সময়সীমা
সরকারি সূত্রে খবর, ১৭ অগাস্ট থেকে শুরু করে ২০ অগাস্টের মধ্যে এই ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকে যাবে (প্রতিদিন ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে)। দ্বিতীয় ধাপের আবেদন (১১ জুলাই থেকে ৩১ জুলাই): এই সময়ে জমা পড়া আবেদনগুলির ফিল্ড এনকোয়ারি ও ভেরিফিকেশনের কাজ চলছে, যা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ/৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই ধাপে যারা যোগ্য হবেন, তাদের টাকা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পাঠানো হবে।
৩১ জুলাই পর্যন্ত জমা পড়া সব আবেদনের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপাতত নতুন কোনও আবেদন নেওয়া হচ্ছে না। টাকা না ঢোকার কারণ ও 'উইথহোল্ড' থাকা আবেদন:- কাউকে সরাসরি বাতিল (রিজেক্ট) করা হয়নি। অনেকের আবেদন এক্সক্লুশন ক্রাইটেরিয়া বা ত্রুটির জন্য সাময়িকভাবে আটকে (Under Verification) রাখা হয়েছে।
56
আটকে রইল কাদের টাকা?
নবান্ন সূত্রে খবর, আধার কার্ডের সঙ্গে নামের অমিল, আধার লিঙ্ক না থাকা, আয়কর দেওয়া, ১০ হাজার টাকার বেশি মাসিক আয় বা সরকারি চাকরি, পুরসভা এলাকায় ৩ বা ততোধিক ঘরের পাকা বাড়ি ইত্যাদি। শুধু আধার কার্ডের নাম ও লিঙ্কিং সমস্যার কারণেই প্রায় ১০ লক্ষ আবেদন আটকে রয়েছে।
66
ক্লেইম ও অভিযোগ
যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা স্ট্যাটাসে সমস্যা দেখাচ্ছে, তাদের জন্য ১৯ অগাস্টের মধ্যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ক্লেইম ও আপত্তির অপশন চালু করে দেওয়া হবে। পোর্টালে কারণ দেখে পুনরায় আবেদন/ক্লেইম করলে তা জেলা প্রশাসন ও বিডিও মারফত রি-ভেরিফাই করা হবে এবং যোগ্য হলে টাকা দেওয়া হবে। ব্যাঙ্ক ও বিডিও-র মাধ্যমে আধার লিঙ্কিং:- স্থানীয় ব্যাঙ্ক ও বিডিও প্রশাসনের মাধ্যমে এনপিসিআই (NPCI) পোর্টালে আধার লিঙ্কিংয়ের সমস্যা দ্রুত সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.