TMCP: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও জট, কলকাতা হাইকোর্টে কালীঘাট শিবির

Published : Aug 17, 2026, 01:47 PM IST

TMCP Foundation Day: টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা নিয়ে হাই কোর্টে মামলা কালীঘাটপন্থী শিবিরের। পুলিশের সাড়া না মেলায় আদালতের দ্বারস্থ, কবে শুনানি জেনে নিন বিস্তারিত।

PREV
16
টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরেও মামলা হাই কোর্টে

২১ জুলাইয়ের কর্মসূচির জল আগেই গড়িয়েছিল আদালত পর্যন্ত। এবার আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়েও তৈরি হয়েছে জটিলতা। ইতিমধ্যেই মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।

26
আদালতের দ্বারস্থ কালীঘাটপন্থী শিবির

২৮ অগস্টের সভার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করেছে কালীঘাটপন্থী টিএমসিপি। মামলাটির শুনানি হতে পারে আগামী বুধবার। ২১ জুলাইয়ের অনুষ্ঠান নিয়েও মামলা হয়েছিল কলকাকা হাইকোর্টে।

36
কালীঘাট তৃণমূলের অভিযোগ

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আইনজীবী অর্ককুমার নাগ জানান, ২৭ জুলাই অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। ৩ ও ৭ অগস্ট ফের জানতে চাওয়া হলেও পুলিশের তরফে কোনও উত্তর মেলেনি, তাই আদালতে আসতে হয়েছে বলে দাবি তাঁর। কালীঘাট তৃণমূলের দাবি তারা নির্ধারিত দিনেই

46
কালীঘাট তৃণমূলের আর্জি

প্রতি বছর কলকাতার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালিত হয়ে আসছে। বিগত বছরগুলির মত এ বারও সেই একই জায়গায় কর্মসূচি পালন করতে চায় কালীঘাট শিবির। সেই কারণেই পুলিশের কাছে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানান হয়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতা-পন্থীরা।

56
নির্বাচনী ভরাডুবির পর তিন ভাগে ভাগ তৃণমূল

নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক অংশ যোগ দিয়েছে এনসিপিআই-তে। এই শিবিরে রয়েছেন কাকলি, সুদীপ, শতাব্দী, রচনার মত সাংসদরা। এক অংশ রয়েছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, আর বাকি অংশ রয়ে গিয়েছে কালীঘাট শিবিরে।

66
কোন গোষ্ঠী কোথায় কর্মসূচি করবে, বাড়ছে কৌতূহল

২১ জুলাই দিল্লিতে পৃথক কর্মসূচি পালন করেছিল এনসিপিআই, আর কলকাতায় আলাদা আলাদা জায়গায় কর্মসূচি করেছিল কালীঘাট ও ঋতব্রতপন্থী তৃণমূল। এবার প্রতিষ্ঠা দিবসে কোন গোষ্ঠী কোথায় কর্মসূচি পালন করবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ওয়াকিবহাল মহলের ধারনা-তৃণমূল ছাত্রপরিষদের জন্মদিন অনুষ্ঠানও তিন জায়গায় আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories