WB Election Result 2026: বাংলায় কি প্রথমবার বিজেপি সরকার? তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই

Published : May 04, 2026, 11:13 AM IST
WB Election Result 2026 Early Trends Show Tight Race Between BJP and TMC

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার শুরুতেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জোট বেশ কয়েকটি আসনে এগিয়ে গেছে। নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি ৪৮টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ২৬টি আসনে এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই প্রাথমিক প্রবণতায় এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি (BJP)-র নেতৃত্বাধীন জোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪৮টি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (TMC) ২৬টি আসনে এবং তাদের সহযোগী দল BGPM একটি আসনে এগিয়ে রয়েছে।

TMC-BJP জোর টক্কর

তবে বিভিন্ন নিউজ চ্যানেলের অনুমান বলছে, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে জোরদার টক্কর চলছে। ওই চ্যানেলগুলির মতে, বিজেপি ১৩৮টি আসনে এগিয়ে, যা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের থেকে মাত্র দশটা কম। টিএমসি এগিয়ে রয়েছে ১২০টি আসনে।

এদিকে, বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলার মধ্যেই নিজের দলের জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

তিনি দাবি করেন, প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিজেপি ১৩০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে, আর তৃণমূল কংগ্রেস প্রায় ১০০টি আসনে।

তিনি বলেন, ভবানীপুরে প্রথম দিকের রাউন্ডগুলিতে লড়াইটা খুব কাছাকাছি থাকলেও, পরের রাউন্ডগুলির গণনা শেষে তিনিই এগিয়ে যাবেন।

শুভেন্দু সাংবাদিকদের বলেন, "বিজেপিই সরকার গড়ছে। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ১৩৫-এর বেশি আর তৃণমূল ১০০-র আশেপাশে। ভবানীপুরে প্রথম দিকে একটু টক্কর হবে। প্রথম রাউন্ডে ১৪টা বুথের মধ্যে ৬টা মুসলিম-প্রধান। গতবার ওরা এখান থেকে ৯০-৯৫% ভোট পেয়েছিল, কিন্তু এবার সেটা হয়নি; ভোটে ভাঙন ধরেছে। আমি বাকি ৮টা হিন্দু বুথে এগিয়ে আছি। ভবানীপুরে ৯-১০ নম্বর রাউন্ড থেকে আমি লিড নিতে শুরু করব।"

তিনি আরও বলেন, "সরকার-বিরোধী হাওয়া তো আছেই, তার সঙ্গে হিন্দু ভোট পদ্মফুলের পক্ষে একজোট হয়েছে। এটা আমাদের জন্য খুব ভালো সংকেত... মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের মতো জায়গায় মুসলিম ভোটেও ভাগাভাগি হয়েছে।"

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট পড়েছে। দ্বিতীয় দফায় ভোটের হার ছিল ৯১.৬৬% এবং প্রথম দফায় ৯৩.১৯%। সব মিলিয়ে মোট ভোটের হার ছিল ৯২.৪৭%।

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছিল। মোট ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি আসন পায় তারা এবং ভোট শেয়ার ছিল প্রায় ৪৮ শতাংশ। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি ৭৭টি আসন এবং প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে, যা তাদের আগের ফলাফলের থেকে অনেক ভালো ছিল। বাম-কংগ্রেস জোট একটিও আসন জিততে পারেনি।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election Results 2026: 'হিন্দু ইভিএম বিজেপি, মুসলমান ইভিএম তৃণমূল', দাবি শুভেন্দুর
Election Results 2026: গণনার শুরুতেই আত্মবিশ্বাসী তাপস রায়-রাহুল সিনহারা, ধুয়ে দিলেন তৃণমূলকে