Hospital Medicine: সরকারি হাসপাতালে আর ওষুধ কিনতে হবে না বাইরে থেকে! রোগীদের জন্য বড় সিদ্ধান্ত

Published : Nov 22, 2026, 10:14 AM IST

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে অনেক সময় প্রেসক্রিপশনে লেখা ওষুধ পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে হাসপাতালের বাইরে ওষুধের দোকান থেকে চড়া দামে ওষুধ কিনতে হয় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের। এবার সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের।

PREV
16

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে অনেক সময় প্রেসক্রিপশনে লেখা ওষুধ পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে হাসপাতালের বাইরে ওষুধের দোকান থেকে চড়া দামে ওষুধ কিনতে হয় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের। এবার সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি হাসপাতালে কোনও ওষুধ না পাওয়া গেলে তা বাইরে থেকে কিনে আনতে হবে না রোগীর পরিজনদের। প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষই।

26

শনিবার ২১ নভেম্বর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রেসক্রিপশনে লেখা কোনও ওষুধ হাসপাতালে মজুত না থাকলে রোগী বা তাঁর পরিবারের লোকজনকে বাইরে থেকে তা কিনে আনতে বলা যাবে না। বরং হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়ভাবে ওষুধ সংগ্রহ করে রোগীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে।

36

স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, কোনও প্রেসক্রিপশনে লেখা ওষুধ হাসপাতালের স্টকে না থাকলে সেই প্রেসক্রিপশন সংশ্লিষ্ট হাসপাতালের সুপার, এমএসভিপি, নন-মেডিক্যাল ডেপুটি সুপার অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে পাঠাতে হবে। তাঁরাই প্রয়োজনীয় ওষুধ কেনার ব্যবস্থা করবেন।

46

এক্ষেত্রে ন্যায্য মূল্যের ওষুধের দোকান বা স্থানীয়ভাবে ওষুধ সংগ্রহের ব্যবস্থা করা হবে। এরপর সংগৃহীত ওষুধ রোগী অথবা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার দায়িত্ব থাকবে হাসপাতাল কর্তৃপক্ষের। অর্থাৎ, ওষুধের অভাবে রোগীর পরিবারের সদস্যদের আর দোকানে দোকানে ঘুরতে হবে না।

56

শুধু ওষুধ কেনার ক্ষেত্রেই নয়, প্রেসক্রিপশন লেখার বিষয়েও একাধিক নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম উল্লেখ করতে হবে। চিকিৎসকের মেডিক্যাল রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। চিকিৎসকের পদবি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। চিকিৎসকের নাম বড় হাতের ইংরেজি অক্ষরে লেখার নির্দেশ দেওয়া হয়েছে।

66

এই নির্দেশ কার্যকর হলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষের আর্থিক চাপ অনেকটাই কমতে পারে। বিশেষত, যাঁদের নিয়মিত ওষুধ কিনতে হয়, তাঁদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তবে নির্দেশিকা কার্যকর করার পদ্ধতি নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। হাসপাতালের আউটডোর কিংবা ইনডোরে ওষুধ না পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন কীভাবে সুপার বা ডেপুটি সুপারের কাছে পৌঁছবে, তা নিয়ে স্পষ্টতার অভাব রয়েছে বলে চিকিৎসকদের একাংশের আশঙ্কা। রোগীর পরিবারের সদস্যদেরই যদি অনুমোদনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, তাহলে নতুন নিয়মের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। ফলে নতুন নির্দেশিকা বাস্তবে কতটা সহজে কার্যকর হয়, এখন সেটাই দেখার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories