MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Krishak Samman Nidhi: এই কার্ড ছাড়া মিলবে না মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা! ৩০ নভেম্বর লাস্ট ডেট

Krishak Samman Nidhi: এই কার্ড ছাড়া মিলবে না মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা! ৩০ নভেম্বর লাস্ট ডেট

কৃষকদের জন্য বড় খবর। মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে এবার বাধ্যতামূলক হতে চলেছে ভোটার কার্ড। শুধু তাই নয়, উপভোক্তা পরিবারের কেউ আয়করদাতা হলে কিংবা নির্দিষ্ট শ্রেণির সরকারি চাকরিজীবী হলে মিলবে না এই প্রকল্পের আর্থিক সুবিধা।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 22 2026, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : AI Generated

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় খবর। মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে এবার বাধ্যতামূলক হতে চলেছে ভোটার কার্ড। শুধু তাই নয়, উপভোক্তা পরিবারের কেউ আয়করদাতা হলে কিংবা নির্দিষ্ট শ্রেণির সরকারি চাকরিজীবী হলে মিলবে না এই প্রকল্পের আর্থিক সুবিধা। প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : gemini

কৃষকবন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। প্রায় ৮০ লক্ষ উপভোক্তার তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই যাচাই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষক সম্মান নিধির সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোটার কার্ডকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুরনো উপভোক্তাদের পাশাপাশি নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও ভোটার পরিচয়পত্র-সহ অন্যান্য তথ্য যাচাই করা হবে।

36
Image Credit : AI

কারা বাদ পড়তে পারেন?

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট কিছু শ্রেণির পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন না। যেমন—

  • আয়করদাতা পরিবার।
  • নির্দিষ্ট শ্রেণির সরকারি ও সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তির পরিবার।
  • পেনশনভোগী পরিবারের সদস্যরা।
  • নির্দিষ্ট পেশাজীবী, যেমন প্র্যাকটিসরত চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও স্থপতিদের পরিবার।
  • বৈধ আধার তথ্য জমা দিতে না পারা উপভোক্তা।
  • তবে গ্রুপ ডি, MTS এবং ক্লাস ফোর কর্মীদের পরিবারকে সরকারি চাকরির এই শর্তে বাদ দেওয়া হয়নি।
46
Image Credit : Asianet News

কত টাকা পাবেন কৃষকরা?

মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। ৪০ ডেসিমেল বা তার বেশি জমি থাকলে বছরে ৬,০০০ টাকা। ৪০ ডেসিমেলের কম জমি থাকলে বছরে ৪,০০০ টাকা। অন্যদিকে, PM-KISAN প্রকল্পের উপভোক্তারা রাজ্যের তরফে বছরে অতিরিক্ত ৩,০০০ টাকা পাবেন। ফলে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে তাঁদের বার্ষিক সহায়তার পরিমাণ হবে ৯,০০০ টাকা।

56
Image Credit : Getty

কৃষকদের কী কী নথি লাগবে?

নতুন করে আবেদন করার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজন হবে—

  • ১. বৈধ ভোটার কার্ড (EPIC)।
  • ২. আধার কার্ডের তথ্য।
  • ৩. নিজের নামে জমির রেকর্ড বা বৈধ জমির নথি।
  • ৪. ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা।
  • ৫. আধার সংযুক্ত DBT-সক্ষম ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
  • ৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর।
66
Image Credit : Getty

তবে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের বর্তমান উপভোক্তাদের যোগ্যতা ও ব্যাঙ্কের তথ্য যাচাই সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত করার কথা বলা হয়েছে। তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। সব মিলিয়ে, কৃষক সম্মান নিধির টাকা পেতে এবার নথিপত্র ও উপভোক্তার যোগ্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষকদের নিজেদের ভোটার কার্ড, আধার এবং জমির নথির তথ্য ঠিক রয়েছে কি না, তা মিলিয়ে নেওয়া জরুরি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
CBI On Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে অস্বস্তি বাড়ছে প্রাক্তন মন্ত্রীর, জেলেই CBI জেরার মুখে সুজিত বসু
Recommended image2
Ajker Bangla News Live: Krishak Samman Nidhi - এই কার্ড ছাড়া মিলবে না মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা! ৩০ নভেম্বর লাস্ট ডেট
Recommended image3
West Bengal Weather Update: নাগাড়ে বৃষ্টিতে ভিজছে কলকাতা, অধরা শীত! রবিবার ২২ নভেম্বর কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Recommended image4
Now Playing
Ranaghat: সাট্টা-জুয়ার ঠেক ভাঙতে গিয়ে জেল! অবশেষে জামিনে মুক্ত বিজেপি নেত্রী পিয়ালি, বেরিয়ে কী বার্তা দিলেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved