WB Police Allowance: উৎসবের মরশুমে ডাবল খুশি পুলিশ কর্মীরা, ফের খাবার ভাতা বাড়ালো রাজ্য সরকার

Published : Oct 24, 2026, 11:45 AM IST

WB Police Allowance: উৎসবের মরশুমের দিনগুলিতে অক্লান্ত পরিশ্রম। যাত্রী সুরক্ষায় রাতদিন এক করে কাজ করে চলেছেন কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এবার সেই সমস্ত পুলিশ কর্মীদের জন্য বিশেষ ঘোষণা রাজ্য সরকারের। জানুন বিশদে।।

PREV
15
পুলিশদের জন্য বিশেষ ঘোষণা রাজ্য সরকারের

পুজো থেকে বিসর্জন ডিউটিরত পুলিশকর্মীদের খাবার ভাতা বাড়ালো রাজ্য সরকার। জানা গিয়েছে, বিসর্জনের বিষাদেও সুখবর।দুর্গাপুজো ও বিসর্জনের ডিউটিতে কলকাতা পুলিশের কর্মীদের নগদে খাবারের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। দুর্গাপুজো ও বিসর্জন সংক্রান্ত কাজে দীর্ঘক্ষণ একটানা ডিউটি করার ক্ষেত্রে রান্না করা খাবারের পরিবর্তে প্রদেয় নগদ ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে।

25
রাজ্য সরকারের নির্দেশিকায় কী কী রয়েছে?

সরকারি তরফে প্রকাশিত নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে- ৮ ঘণ্টার বেশি কিন্তু ১২ ঘণ্টার কম ডিউটিতে আগে ছিল মাথাপিছু ৪০ টাকা। এবার করা হয়েছে মাথাপিছু ১০০ টাকা। ১২ ঘণ্টার বেশি একটানা ডিউটি করলে আগে যা ছিল মাথাপিছু ৮০ টাকা এবার করা হয়েছে মাথাপিছু ২০০ টাকা।

35
কারা পাবেন এই ভাতা?

১২ ঘণ্টার বেশি একটানা ডিউটি করলে আগে যা ছিল মাথাপিছু ৮০ টাকা এবার করা হয়েছে মাথাপিছু ২০০ টাকা।নয়া নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো ও বিসর্জন সংক্রান্ত কাজে দীর্ঘক্ষণ একটানা ডিউটিতে নিযুক্ত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা পর্যন্ত পুলিশকর্মীরা নির্ধারিত শর্তসাপেক্ষে এই বর্ধিত নগদ ভাতা পাবেন।

45
শর্তসাপেক্ষে মিলবে বর্ধিত নগদ ভাতা

দীর্ঘক্ষণ একটানা ডিউটিতে নিযুক্ত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা পর্যন্ত পুলিশকর্মীরা নির্ধারিত শর্তসাপেক্ষে এই বর্ধিত নগদ ভাতা পাবেন। ২০২৬ সালের দুর্গাপুজো ও বিসর্জন সংক্রান্ত ডিউটির ক্ষেত্রেই এই বর্ধিত হার প্রযোজ্য হবে। তবে অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে ভাতার হার এবং ২০১৭ সালের মূল নির্দেশের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

55
কবে থেকে পুলিশকর্মীদের ভাতা দেবে রাজ্য সরকার

নবান্নের তরফে পুজোর সময় কর্তব্যরত পুলিশ অফিসার, আধিকারিকদের ভাতা বৃদ্ধি করার কথা বলা হলেও এই ভাতা কবে থেকে মিলবে এবং ভাতা পেতে কী কী শর্ত মানতে হবে? সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা মেলেনি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই টাকা হাতে পাবেন পুলিশ আধিকারিকরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories