প্রয়োজনের তুলনায় বিচারক সংখ্যা অপর্যাপ্ত, SIR নথি যাচাই নিয়ে বড় নির্দেশ নির্বাচন কমিশনের

Published : Feb 26, 2026, 10:11 AM IST

West Bengal Sir: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার চূড়ান্ত নথি প্রকাশ নিয়ে এবার বড় আপডেট নির্বাচন কমিশনের। কী বলছে কমিশন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
এসআইআর নিয়ে নয়া নির্দেশ কমিশনের

ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাই প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ করতে প্রায় দু-হাজার বিচারক প্রয়োজন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে সেই সংখ্যার তুলনায় অনেকটাই কম বিচারক কাজ করছেন। ইতিমধ্যে ৫৩২ জন বিচারককে নিয়োগ করা হয়েছে এবং আরও বিচারক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে কমিশন সূত্রে খবর।

25
শুনানি ও নথি আপলোডের নির্ধারিত দিন কবে?

শুনানি ও নথি আপলোডের নির্ধারিত দিন ছিল ১৪ ফেব্রুয়ারি। কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিকেল ৫টার মধ্যে বাকি থাকা সমস্ত তথ্য বিচারকদের হাতে তুলে দিতে হবে।

35
বিচারকদের মূল সমস্যা সময়ের সীমাবদ্ধতা

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বিচারকদের মূল সমস্যা সময়ের সীমাবদ্ধতা। বর্তমানে যে সংখ্যক বিচারক এই দায়িত্ব পালন করছেন তাতে প্রায় ৬০ লক্ষ তথ্য যাচাই সম্পূর্ণ করতে আরও যথেষ্ট সময় লাগবে । ফলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা নিয়ে প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে।

45
কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে বিএলওদের বিক্ষোভের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে সিইও দফতর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুথ বিন্যাস ও তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্যে মোট ৮০৬৮১টি বুথের মধ্যে আগে ২১টি বহুতলে বুথ ছিল। এবার নতুন করে আরও ৫৭টি বহুতলে বুথ তৈরি করা হচ্ছে। ফলে বহুতল বুথের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৭৮।

55
জেলা ভিত্তিক তালিকা

নতুন এই ৫৭টি বহুতলে ৩০০-র বেশি ভোটার রয়েছেন। জেলা ভিত্তিক তালিকা অনুযায়ী উত্তর ২৪ পরগনায় ১৬টি, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি, দক্ষিণ কলকাতায় ১টি, উত্তর কলকাতায় ৫টি, হুগলিতে ৩টি, হাওড়ায় ৪টি এবং পূর্ব বর্ধমানে ৩টি বহুতলে বুথ তৈরি হতে চলেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories