MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Fire Crackers Safety: আলোর উৎসবের আগে বাজি বাজারে প্রশাসনের কড়া নজরদারি, ঝুঁকি নিতে নারাজ সরকার

Fire Crackers Safety: আলোর উৎসবের আগে বাজি বাজারে প্রশাসনের কড়া নজরদারি, ঝুঁকি নিতে নারাজ সরকার

Fire Crackers Rules: চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কালীপুজোর আগে শহীদ মিনার বাজি বাজারে প্রশাসনের কড়া নজরদারি। পরিদর্শনে পুলিশ ও দমকলের শীর্ষ কর্তারা। বাজি পোড়ানো ও বিক্রিতে কী কী নির্দেশিকা জারি করল পুলিশ? দেখুন ফটো গ্যালারিতে।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 05 2026, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আলোর উৎসবে বাজি পোড়ানোয় সতর্ক প্রশাসন
Image Credit : Gemini AI

আলোর উৎসবে বাজি পোড়ানোয় সতর্ক প্রশাসন

কালীপুজো ও দীপাবলির আগে শহীদ মিনার ময়দানের বাজি বাজার পরিদর্শন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের। দমকলের ডিজি এবং রাজ্যের দমকলমন্ত্রী। চোরবাগান কাণ্ডের পর এবছর বাজি বাজারের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে শুরু করে স্টলগুলির নিরাপত্তা, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বাজি পোড়ানো নিয়ে কী বলছে আদালত?
Image Credit : our own

বাজি পোড়ানো নিয়ে কী বলছে আদালত?

আদালতের নির্দেশ মেনে এবছর শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি বিক্রি ও ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নিষিদ্ধ শব্দবাজি। পাশাপাশি বাজি ফাটানোর সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রাত আটটা থেকে দশটা পর্যন্ত, অর্থাৎ মাত্র দু'ঘণ্টা বাজি ফাটানো যাবে। দূষণমুক্ত পরিবেশে উৎসব পালন নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার।

Related Articles

Related image1
Kolkata Municipal Election: কলকাতা পুরসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশে জটিলতা, রাজ্য নির্বাচন কমিশনকে নয়া নির্দেশ আদালতের
Related image2
Kolkata Weather: মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড! কালীপুজোর পরই হাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
35
শহীদ মিনার ময়দানের বাজি বাজারে নিরাপত্তায় জোর
Image Credit : Asianet News

শহীদ মিনার ময়দানের বাজি বাজারে নিরাপত্তায় জোর

শহীদ মিনার ময়দানের বাজি বাজারে অগ্নিকাণ্ডের মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে দমকল বিভাগ। বাজারের মাঝখানে বসানো হয়েছে তিনটি মনিটর ব্রাঞ্চ। এই বিশেষ যন্ত্রের সাহায্যে আগুন লাগলে দূরবর্তী স্থান পর্যন্ত জল পৌঁছে দেওয়া সম্ভব। পাশাপাশি বাজারে রাখা হয়েছে সাতটি ফায়ার টেন্ডার। নজরদারির জন্য থাকছে ফায়ার বাইকও।

45
বাজি বাজার পরিদর্শন প্রশাসনের আধিকারিকদের
Image Credit : our own

বাজি বাজার পরিদর্শন প্রশাসনের আধিকারিকদের

বাজি বাজার পরিদর্শন শেষে দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, বাজারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যৌথ পরিদর্শন দল তৈরি করা হয়েছে। পুজোর শুরুতেই দমকল বিভাগের তরফে স্টল মালিকদের নির্দিষ্ট এসওপি বা নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। মানুষের যাতায়াত যাতে সুষ্ঠুভাবে হয়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বাজারের কিছু ব্যবস্থায় পরিবর্তন করা হবে বলেও জানান তিনি।

55
প্রশাসনের নির্দেশ মেনে পরিবেশবান্ধব বাজি বিক্রিতে অনুমতি
Image Credit : our own

প্রশাসনের নির্দেশ মেনে পরিবেশবান্ধব বাজি বিক্রিতে অনুমতি

বাজি বাজারের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছেন বড়বাজার বাজি ব্যবসায়ী সমিতির সভাপতি শান্তনু দত্তও। তিনি জানান, ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই বাজি বাজার। সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে বাজার। বাজারে মোট ৩৯টি স্টল রয়েছে। তবে অংশগ্রহণ করছেন ৪০ জন বিক্রেতা। একটি স্টলকে দু'ভাগে ভাগ করে ব্যবসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি বিক্রি করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা বাধ্যতামূলক। স্টলগুলির মধ্যে পর্যাপ্ত দূরত্ব, জল ও বালির বস্তার ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দমকল। পাশাপাশি বাজারে পর্যাপ্ত আলো, পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Weather: মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড! কালীপুজোর পরই হাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
Recommended image2
Now Playing
West Bengal DA News: আর অপেক্ষা নয়! ৩০ নভেম্বরের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া DA-র টাকা, বড় ঘোষণা শুভেন্দুর
Recommended image3
WB Panchayat Recruitment: PSC-এর মাধ্যমে পঞ্চায়েত দফতরে নিয়োগ, চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্য সরকারের
Recommended image4
Kolkata Municipal Election: কলকাতা পুরসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশে জটিলতা, রাজ্য নির্বাচন কমিশনকে নয়া নির্দেশ আদালতের
Recommended image5
নতুন করে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার-যুবশক্তিতে? ফের ৩ দিন ধরে সেবা সেতু ক্যাম্প, কোথায় বসবে?
Related Stories
Recommended image1
Kolkata Municipal Election: কলকাতা পুরসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশে জটিলতা, রাজ্য নির্বাচন কমিশনকে নয়া নির্দেশ আদালতের
Recommended image2
Kolkata Weather: মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড! কালীপুজোর পরই হাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved