- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Weather: মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড! কালীপুজোর পরই হাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
Kolkata Weather: মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড! কালীপুজোর পরই হাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
Kolkata Weather News: কালীপুজো ও দীপাবলিতে কি বৃষ্টিতে ভিজবে কলকাতা? আচমকা বৃষ্টিতে কি মাটি হবে উৎসবের আনন্দ? এই সমস্ত প্রশ্নের উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস কী বলছে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

আবহাওয়ার আপডেট
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভূত চতুর্দশী এবং কালীপুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কালীপুজো কাটলেই বদলাতে পারে আবহাওয়া। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বুধবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে অনুভূত হবে হালকা শীতের আমেজ। সপ্তাহান্তে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বৃষ্টি না শীতের দাপট?
কালীপুজোয় মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড। উৎসবের মরশুমে আপাতত স্বস্তির খবর। বুধবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকবে। সকালে এবং সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহান্তের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।কালীপুজোর পরেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজো পর্যন্ত আবহাওয়া মোটের উপর অনুকূল থাকলেও উৎসবের পরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে, কালীপুজো পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহের শেষে তাপমাত্রা কমলে আবহাওয়া আরও মনোরম হতে পারে। তবে কালীপুজোর পর সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার তাপমাত্রা
বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছেযে মাত্র ০.২ মিলিমিটার। সব মিলিয়ে ভূত চতুর্দশী, কালীপুজো এবং দীপাবলিতে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। উৎসবের দিনগুলিতে আবহাওয়া থাকতে পারে অনুকূল। তবে কালীপুজোর পরেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
ঘূর্ণিঝড় মুরাসুর কী পরিস্থিতি?
এদিকে ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে। সিস্টেমটির অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ক্রমশ শক্তি হারাবে এই নিম্নচাপ। এছাড়াও অসম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকে ঘূর্ণাবর্ত রয়েছে। তামিলনাড়ু উপকূলেও সক্রিয় ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে।

