MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Weather Forecast: সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Weather Forecast: সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Weather Forecast: শ্রাবণ মাসের শুরুতেই সকাল থেকেই আকাশের মুখভার। কখনও মুষলধারা তো কখনও আবার ঝিরিঝিরি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সপ্তাহভর শহর কলকাতা সহ শহরতলির আবহাওয়া কেমন থাকবে? জানুন এক ক্লিকে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 20 2026, 06:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : X

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হয়েছে। তবে তার সঙ্গে ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৪.৫ কিলোমিটার। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে এখন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কী বলছে হাওয়া অফিস?
Image Credit : ai

কী বলছে হাওয়া অফিস?

রথযাত্রার রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্যেই আগামী সাত দিন দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Related image1
WB Raj bhavan Scam: রাজ্যপাল আর.এন রবির নাম করে রাজভবন থেকে ভুয়ো ফোন, প্রতারকের সন্ধানে পুলিশ
Related image2
Amit Shah: শাহি সফরের আগে উত্তরকন্যায় জোরকদমে চলছে রঙ বদল, সীমান্ত সমস্যা মেটাতে ফের রাজ্যে অমিত শাহ
36
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Gemini

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

২০ থেকে ২২ জুলাই পর্যন্ত সপ্তাহজুড়েই হিমালয় সংলগ্ন এই জেলাগুলিতে মৌসুমী বায়ুর দাপট বজায় থাকবে। ২১ ও ২২ জুলাই কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরফলে পার্বত্য অঞ্চলে ধস এবং নিচু এলাকায় জল জমার কারণে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

46
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : gemini

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণের জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও মাঝারি বৃষ্টি। ২০ জুলাই (সোমবার):- সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বা দমকা বাতাস (Gusty wind) বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে।

56
ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি
Image Credit : Asianet News

ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি

২১ থেকে ২৪ জুলাই: সপ্তাহের বাকি দিনগুলিতেও আবহাওয়া একই রকম থাকবে। আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা ২৯° সেলসিয়াস থেকে ৩৩° সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় (৭৯% থেকে ৮৯% আর্দ্রতা) বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

66
কলকাতার আবহাওয়া
Image Credit : AI Generated

কলকাতার আবহাওয়া

মহানগরী কলকাতায় আগামী কয়েক দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° থেকে ৩৩° সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৬° থেকে ২৮° সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং দিনে বা রাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা প্রায় ৪০% থেকে ৬০%। দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ মাইল বেগে হাওয়া বইতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
নেপালে নিখোঁজ মুকুল রায়ের বৌমা, শুভ্রাংশুর বাড়িতে গেলেন ঋতব্রত-র তৃণমূল, দেখুন কী বলছেন
Recommended image2
CPIM West Bengal: বিজেপির বিরুদ্ধে লড়াইতে মাঝে আর কেউ নেই! কল্যাণী থেকে হুঁশিয়ারি সিপিএম-এর, কী বার্তা দলেন সেলিম-মীনাক্ষীরা?
Recommended image3
Now Playing
Jadavpur University Row: 'তৃণমূলকে গণতান্ত্রিকভাবে খতম করে, বামেদের...', বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Recommended image4
Now Playing
Nepal Flood Viral News: অলৌকিক নাকি অসাধারণ ইঞ্জিনিয়ারিং? নেপালের বন্যায় অক্ষত বাড়ির নেপথ্যে কী রহস্য
Recommended image5
Annapurna Bhandar টাকা: এখনও যদি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে না আসে, তাহলে কী করবেন?
Related Stories
Recommended image1
WB Raj bhavan Scam: রাজ্যপাল আর.এন রবির নাম করে রাজভবন থেকে ভুয়ো ফোন, প্রতারকের সন্ধানে পুলিশ
Recommended image2
Amit Shah: শাহি সফরের আগে উত্তরকন্যায় জোরকদমে চলছে রঙ বদল, সীমান্ত সমস্যা মেটাতে ফের রাজ্যে অমিত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved