WB Weather Update: রাজ্যে নতুন ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

Published : Aug 23, 2026, 06:53 AM IST

WB Weather Update: আজ ২৩ আগস্ট, বঙ্গোপসাগরের নতুন সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গ ও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

PREV
18
আজকের আবহাওয়া

WB Weather Update: আজ ২৩ আগস্ট ২০২৬, পশ্চিমবঙ্গ ও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি আবহাওয়া ব্যবস্থার কারণে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টিপাত চলবে।

28
কলকাতার আবহাওয়া ও তাপমাত্রা

মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°C থেকে ৩৫°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭°C থেকে ২৮°C-এর মধ্যে থাকবে।আকাশের অবস্থা: দিনভর আকাশ মূলত আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে।

38
বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী, আজ কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি (প্রায় ৬০% পর্যন্ত)।

48
আর্দ্রতা ও অস্বস্তি

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮০% থেকে ৯০% পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে বৃষ্টি না হলে চরম ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

58
দক্ষিণবঙ্গের আবহাওয়া ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং নদীয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

68
উত্তরবঙ্গের আবহাওয়ামাঝারি বর্ষণ

উপকূলবর্তী জেলাগুলিতে সাময়িকভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

78
বর্জ বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

শুধু তাই নয় বেশ কিছু এলাকায় বর্জ বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার কারণে ২৩ ও ২৪ আগস্ট মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

88
বাতাসের গতিবেগ

এই সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ কিমি থেকে সর্বোচ্চ ৫৫ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। তাই আজ যেখানেই বেড় হবেন সঙ্গী ছাতা অবশ্যই সঙ্গে নিয়ে বেড় হতে হবে, নইলে পড়তে পারেন চরম বিপত্তিতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories