WB Weather Update: ঘূর্ণিঝড় 'মুরাসু'র ল্যান্ডফলে বঙ্গের হাওয়া বদল, বুধবার থেকেই নামবে পারদ?

Published : Nov 03, 2026, 11:03 AM IST

WB Weather Update: শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়় মুরাসুর ল্যান্ডফল। প্রবল ঝড়ে তছনছ অন্ধ্রপ্রদেশের একাধিক জেলা। পশ্চিমবঙ্গে ঝড়ের দাপট না থাকলেও সকাল থেকেই আকাশের মুখ মেঘলা। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

প্রবল বৃষ্টিতে ভিজছে অন্ধ্রপ্রদেশ। কারণ, সোমবার মধ্যরাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মুরাসু। প্রবল আকারেই তার ল্যান্ডফল হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে, সোমবার রাত ১টা নাগাদ অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ওঙ্গোলের কাছে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। তারপর থেকেই চলছে একনাগাড়ে অতিভারী বৃষ্টি।

25
বাংলার আবহাওয়া

ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব তেমন ভাবে না পড়লেও সকাল থেকেই মেঘলা আকাশ। হাওয়া অফিস জানিয়েছে যে, বাংলার জন্য এই সিস্টেমের কোনও সতর্কতা নেই। তবে নজরদারি চলছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ১-২ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস। বাকি জেলায় শুকনো আবহাওয়ার সম্ভাবনা। বুধবার থেকে শুকনো আবহাওয়া। কমবে সর্বনিম্ন তাপমাত্রা।

35
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে পড়বে না। এ রাজ্যে আবহাওয়া এবার ধীরে ধীরে শুকনো হবে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে দিনভর মেঘাছন্নই থাকবে আকাশ।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

মঙ্গলবার পাহাড়ে দার্জিলিং, কালিম্পং-এ ১-২ জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি শুকনো থাকবে। বুধবার থেকে শুকনো আবহাওয়া। ফলে ঠান্ডা ঠান্ডা ভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

55
মৎস্যজীবীদের জন্য সতর্কতা

পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণ ওড়িশা উপকূলে সোমবার সকাল থেকে ৪০-৫০ দমকা হাওয়া শুরু হয়েছে যা মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫০-৬০ দমকা ৭০ কিমি ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে মঙ্গলবার পর্যন্ত। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা বাংলায় নেই। তবে ৪ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ মৎস্যজীবীদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories