বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ-র বস্তি লাগোয়া একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ১৪টি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত কোনও প্রাণহানির খবর নেই।

দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ-র বস্তি লাগোয়া একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে একটি প্লাস্টিকের গোডাইনে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে যায় আশপাশের ঘরগুলোতে। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। মোট ১৪ টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা। আগুনের তীব্রতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয় বাসিন্দারাই। পরে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বস্তি এলাকায়। এরই মধ্যে সিলিন্ডার বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এরপর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের শিখা দেখে তৈরি হয় আতঙ্ক।

তবে, আপাতত মৃত্যুর কোনও খবর আসেনি। প্রথমেই ঘরের ভিতরে যারা ছিলেন, তাদে নিরাপদে বাইরে নিয়ে আসা হয়। তবে, একদিকে ঘিঞ্জি এলাকা অন্যদিকে, চারিদিকে প্লাস্টিক মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারত।

দমকল সূত্রে জানা যাচ্ছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সেগুলো সম্পূর্ণ নেভানোর কাজ চলাচ্ছেন দমকলকর্মীরা। পরিস্থিতর ওপর নজর রাখছে পুলিশ ও দমকল বিভাগষ। এরই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, কীভাবে লাগল আগুন। আপাতত শুরু হয়েছে তদন্ত।

অর্থাৎ, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ-র বস্তি লাগোয়া একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ১৪টি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত কোনও প্রাণহানির খবর নেই। তবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।