WB Weather Update: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে নিম্নচাপ! আছড়ে পড়তে পারে অন্ধ্র ও ওড়িশা উপকূলে

Published : Sep 19, 2026, 06:53 AM IST

WB Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে এগোতে পারে।

PREV
19
হলুদ সতর্কতা জারি

WB Weather Update: আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

29
কলকাতার তাপমাত্রা

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৪ ডিগ্রি বেশি।

39
দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

আজ দক্ষিণবঙ্গে, কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

49
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই

উত্তরবঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্য কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।

59
বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে

বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

69
নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে বিস্তৃত

১৯ সেপ্টেম্বর পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। বর্ষাকালীন অক্ষরেখাটি আপাতত আরব সাগরের কাছে থাকা নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা পরে দিঘার উপর দিয়ে তা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

79
আন্দামান সাগরে পৌঁছতে পারে

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে উত্তর আন্দামান সাগরে পৌঁছতে পারে। এই ঘূর্ণাবর্ত। এর প্রভাবে শনিবার সন্ধ্যার মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

89
নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে এগিয়ে চলছে

এই নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে আরও শক্তিশালী হতে পারে।

99
নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত

পরবর্তী তিন থেকে চার দিনে সেটি দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে বলে জানিয়েছে আইএমডি। নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories