বিজেপি সরকারের চালু করা অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের ৩ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। তবে এখনও যারা এই টাকা পাননি, তারা কোথায় কীভাবে অভিযোগ জানাবেন জেনে নিন।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান চর্চা চলছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই ভাতা চালু করেছে বিজেপি সরকার। মমতা সরকারের আমলেও চালু হয়েছিল মহিলাদের ভাতা। সে সময় চলত লক্ষ্মীর ভাণ্ডার। এবার তার বদলে চালু হল অন্নপূর্ণা যোজনা।
25
মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি সরকার। সদ্য দেওয়া হল অন্নপূর্ণা যোজনা সেপ্টেম্বর মাসের কিস্তি। ১৭ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হল এই ভাতা। এবার টাকা পাচ্ছেন প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা।
35
গতকাল মুখ্যমন্ত্রী বইমেলা প্রাঙ্গনে আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে বলেন, আমরা দেড় কোটিরও বেশি অ্যাকাইন্টে অন্নপূর্ণা যোজনা ট্রান্সফার করছি। সংখ্যাটা প্রায় ১ কোটি ৬০ লক্ষের কাছাকাছি। আরও যে সব মহিলা বাকি আছেন, তাদের প্রত্যেককে আমরা বাছাই করে টাকা পাঠিয়ে দব। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
কাল থেকে টাকা দেওয়া শুরু হলেও এখনও টানা পাননি অনেকেই। এখন প্রশ্ন হল এমন অবস্থা হলে কী করবেন? কোনও মহিলা টাকা না পেয়ে থাকলে রাজ্যে চালু করা হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।
55
৮২৮২০ ৮২৮২০ নম্বরে ফোন করতে পারেন। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফোন করা যাবে। চাইলে মেলও করতে পারেন। asap@wb.gov.in ইমেল করেও অভিযোগ জানতে পারেন। অনেকের মতে, অভিযোগ করলে দ্রুত সমস্যার সমাধান হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.