আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা - ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। রাতে ও দিনের দিকে কিছুটা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত কার্যতা উধাও। এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বজায় থাকবে।
27
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে। যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।
37
দক্ষিণবঙ্গে শীতের আমেজ কবে থেকে কমবে?
যা এদিন পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে ভালো খবর হল, এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও ফ্যাকাশে হবে আগামীকাল থেকে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়ার পূর্বাভাস রয়েছে। তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। উইকেন্ডে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে।
57
দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকবে?
দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি হবে না। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
67
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট জানুন
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ বর্তমান। উত্তুরে হাওয়া, সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
77
কবে থেকে উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা?
আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। শনিবার থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারী মাস শেষ হতেই শীতের আমেজ গায়েব হবে উত্তরবঙ্গ থেকেও। পার্বত্য এলাকা থেকে সমতল সর্বত্রই বাড়বে তাপমাত্রা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.