Weather Kolkata: শীতের বিদায়! বঙ্গে ক্রমশ চড়ছে পারদ, দেখে নিন জেলাভিত্তিক তাপমাত্রার তারতম্য

Published : Feb 20, 2026, 07:00 AM IST

Weather Kolkata: ফেব্রুয়ারী শেষে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বত্র তাপমাত্রা বাড়বে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও তার সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না।

PREV
19
পার্বত্য থেকে সমতল সর্বত্রই বাড়বে তাপমাত্রা

Weather Kolkata: ফেব্রুয়ারী মাস শেষ হতেই শীতের আমেজ গায়েব হবে উত্তরবঙ্গ থেকেও। পার্বত্য এলাকা থেকে সমতল সর্বত্রই বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।

29
সর্বত্র শুষ্ক আবহাওয়া

দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

39
তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর থেকে পাওয়া সূত্রের খবর অনুসারে, কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা - ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। শনিবার থেকেই ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

49
ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে। যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যা শুক্রবারে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।

59
উত্তরবঙ্গে শীতের আমেজ বর্তমান

উত্তরবঙ্গের কথা বললে জেলাগুলিতে এখনও শীতের আমেজ বর্তমান। উত্তুরে হাওয়া, সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই।

69
বেলা বাড়লেই শীত উধাও

রাতে ও দিনের দিকে কিছুটা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত কার্যতা উধাও। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বজায় থাকবে।আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।

79
৩১ ডিগ্রি ছুঁতে পারে পারদ

হাওয়া অফিস সূত্রে খবর, উইকেন্ডে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে। তবে ভালো খবর হল, আগত ঘূর্ণাবর্তটির সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও কমতে থাকবে আজ থেকেই।

89
সর্বোচ্চ তাপমাত্রা আজ ২৮ .২ ডিগ্রি

হাওয়া অফিসের খবর অনুসারে, কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা  আজ ২৮ .২ ডিগ্রি সেলসিয়াস।  দমদম ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ির তাপমাত্রা আজ ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

99
বাঁকুড়ার তাপমাত্রা আজকে ৩০ ডিগ্রি

পাশাপাশি মালদার তাপমাত্রা আজকে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার তাপমাত্রা আজকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ডায়মন্ডা হারবারের তাপমাত্রা আজকে ২৮.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories