MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • ফেব্রুয়ারিতেই শীতের বিদায়, এবার ব্যাটিং শুরু গরমের, কবে থেকে বাড়বে তাপমাত্রা?

ফেব্রুয়ারিতেই শীতের বিদায়, এবার ব্যাটিং শুরু গরমের, কবে থেকে বাড়বে তাপমাত্রা?

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গে শীতের বিদায় আসন্ন। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Feb 12 2026, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : X

শীতের আমেজ কাটছে ধীরে ধীরে। সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা উপভোগ করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এবার শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। দিনের বেলায় শীতের অনুভূতি ক্রমশ কমবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে খবর। রবিবারের মধ্যে দিনের হেসায় শীত কার্যত উধাও হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিনে কলকাতা-সহ রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

Related Articles

Related image1
পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যে ফের হাওয়া বদলের পূর্বাভাস, মাঘের শেষবেলায় সপ্তাহভর জাঁকিয়ে শীত
Related image2
Weather Update: গরম বাড়লেও ফের হবে পারদ পতন, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
310
Image Credit : Getty

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশা থাকবে আজ।

410
Image Credit : Getty

আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা থাকবে শুষ্ক। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

510
Image Credit : Getty

আজ শহরে রাতে ও সকালে শীতের অনুভূতি থাকবে। হালকা শীতের আমেজ থাকবে। আজকেও ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে। তারপর ক্রমশ বাড়বে গরম.

610
Image Credit : Getty

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা শিশির বা কুয়াশা থাকতে পারে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। নেই কোনও বৃষ্টির সম্ভাবনা।

710
Image Credit : Getty

বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার শুষ্ক থাকবে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিম ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।

810
Image Credit : Getty

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকবে।

910
Image Credit : Getty

পরবর্তী তিনদিন তিন ডিগ্রি করে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সকালে হালকা শিশির বা কুয়াশা থাকলেও বেলা হলেই বাড়বে গরম। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে এমনটাই।

1010
Image Credit : Getty

এদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা আছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
দুর্গাপুরে বিষাক্ত মিথেন গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু! খনি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
Recommended image2
Annapurna Yojana: অন্নপূর্ণার তথ্য নিয়ে জালিয়াতি! আধার কার্ডের তথ্য হাতিয়ে বার্ধক্যভাতা, ক্ষুব্ধ মহিলারা
Recommended image3
Now Playing
Murshidabad Clash: মুর্শিদাবাদে হনুমানকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য নিয়ে উত্তেজনা, সিপিআইএম-বজরং দলের সংঘর্ষে উত্তপ্ত লালবাগ
Recommended image4
Now Playing
Nandigram By Election: 'সকালে বেরিয়ে বিকালে প্রার্থী, এখন কোথায়?' কার খোঁজ নিতে গিয়ে মঞ্চেই হেসে ফেললেন শুভেন্দু?
Recommended image5
Neha Bora: জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনে মুখ নেহা বোরা! তরুণীর বিদ্রোহের শিকড় বাংলার মাটিতেই
Related Stories
Recommended image1
পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যে ফের হাওয়া বদলের পূর্বাভাস, মাঘের শেষবেলায় সপ্তাহভর জাঁকিয়ে শীত
Recommended image2
Weather Update: গরম বাড়লেও ফের হবে পারদ পতন, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved