Weather Kolkata: বঙ্গে টানা বৃষ্টির ভ্রুকুটি! বসন্তে কোথায় কোথায় চলবে টানা বৃষ্টি, জেনে নিন পূর্বাভাস

Published : Mar 08, 2026, 07:33 AM IST
Weather Kolkata

সংক্ষিপ্ত

Weather Kolkata: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বঙ্গে চার দিনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ও প্রবল কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অকাল বর্ষণে আলু, আম ও লিচুর মতো চাষে ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে।

Weather Kolkata: আবারও বসন্তকালে বৃষ্টি। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল থেকেই বৃষ্টি শুরু হবে বঙ্গে। কাল থেকেই বৃষ্টি শুরু হবে বঙ্গে। চলবে চার দিন আর্থাৎ বুধবার পর্যন্ত। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই কটিদিন দুই বঙ্গের সবকটি জেলাগুলির তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে। প্রায় একই রকম থাকবে। তবে উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল কুয়াশা থাকতে পারে।

এই বর্ষণে চাষের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। পাশাপাশি প্রবল কুয়াশা আর বৃষ্টির জন্য আম আর লিচু চাষেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। আলু চাষিদের নিরাপদ স্থানে আলু সরিয়ে রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল রবিবর বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। ১৩ মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে না। মঙ্গলবার উপকূলবর্তী প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতার একাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস কয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান , নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

BJP vs AITC: যুযুধান তৃণমূল-বিজেপি, 'পরিবর্তন যাত্রা' ঘিরে ধূপগুড়িতে ব্যাপক উত্তেজনা
President Droupadi Murmu: 'রাষ্ট্রপতিকে অপমান করেছে রাজ্য প্রশাসন,' তোপ প্রধানমন্ত্রীর