BJP vs AITC: যুযুধান তৃণমূল-বিজেপি, 'পরিবর্তন যাত্রা' ঘিরে ধূপগুড়িতে ব্যাপক উত্তেজনা

Published : Mar 08, 2026, 12:36 AM IST
BJP Rally Jalpaiguri

সংক্ষিপ্ত

BJP vs AITC: রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে টক্কর বাড়ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই ছবি দেখা যাচ্ছে। রাজ্যের নানা প্রান্তে বিজেপি-র পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে শাসক ও প্রধান বিরোধী দলের দ্বন্দ্ব বাড়ছে।

DID YOU KNOW ?
বিজেপি-র পরিবর্তন যাত্রা
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। আসছেন কেন্দ্রীয় নেতারা।

West Bengal Politics: বিজেপি-র 'পরিবর্তন যাত্রা' জলপাইগুড়ি জেলায় প্রবেশ করতেই চরম উত্তেজনা। ধুপগুড়িতে যুযুধান তৃণমূল-বিজেপি (BJP vs AITC)। কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপি-র 'পরিবর্তন যাত্রা' আলিপুরদুয়ার জেলা হয়ে, শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে প্রবেশ করে। ধূপগুড়িতে প্রবেশ করতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ধুপগুড়ি ঘোষপাড়া অঞ্চলে। শনিবার মিলনী ময়দানে বিজেপি-র সভার প্রস্তুতি থাকলেও, দলীয় কর্মী-সমর্থকরা রথ বরণ করে নিতে ঘোষপাড়া পর্যন্ত এগিয়ে গেলে উত্তেজনার শুরু হয়। সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ বিজেপিকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন। পাল্টা 'জয় শ্রীরাম' ধ্বনি দেন বিজেপি সমর্থকরাও। দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে ধূপগুড়ি থানার পুলিশ তৃণমূল কর্মীদের সেখান থেকে সরে যেতে বলে।

পরস্পরকে আক্রমণ শাসক-বিরোধী দলের

স্থানীয় এক তৃণমূল যুব নেতার দাবি, তাঁদের নিজস্ব কর্মসূচি ছিল এবং শান্তি বজায় রাখতেই তাঁরা স্বেচ্ছায় সেখান থেকে সরে গিয়েছেন। বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন যে, ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস ৩০,০০০ ভোটে পরাজিত হবে। উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকায় দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরবর্তীতে মিলনী ময়দানের সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ জয়ন্ত রায় এবং বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। এই সভাতে তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন দল থেকে বেশকিছু কর্মী সমর্থক বিজেপি-তে যোগ দেন। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শেষ পর্যন্ত সভা সম্পন্ন হলেও চাপা উত্তেজনা রয়ে যায়। 

গঙ্গাজল দিয়ে 'শুদ্ধিকরণ' তৃণমূল কংগ্রেসের

বিজেপি-র রথ চলে যেতেই ধূপগুড়ি ঘোষপাড়া মোড় থেকে রাস্তা জুড়ে গঙ্গাজল ছেটাতে শুরু করেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, বিজেপি-র এই যাত্রা অঞ্চলকে 'অপবিত্র' করেছে। ধূপগুড়ি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ দে সরকার কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, 'বাংলায় একমাত্র জগন্নাথ দেবের রথ চলে। কিছু দুর্নীতিবাজ ও দুর্বৃত্তরা একটা গাড়িতে করে আসছিল, তাকে এরা রথ বলছে।' তিনি বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে আক্রমণ করে আরও বলেন যে, যাঁর ওপর পুষ্পবৃষ্টি করা হয়েছে তিনি বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত, তাই সেই অঞ্চল শুদ্ধ করতেই এই গঙ্গাজল ছেটানো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

President Droupadi Murmu: 'রাষ্ট্রপতিকে অপমান করেছে রাজ্য প্রশাসন,' তোপ প্রধানমন্ত্রীর
নমাজের জন্য বিজেপির পরিবর্তন যাত্রায় বাধা পুলিশের! তারপর জলঙ্গিতে যা হল! দেখুন