Weather Kolkata: বজ্রবিদ্যৎ-সব বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা বঙ্গে! গরম কমবে কবে ঢুকবে বর্ষা?

Published : May 18, 2026, 06:53 AM IST

Weather Kolkata: আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সন্ধ্যায় ঝড়বৃষ্টি কলকাতায় সাময়িক স্বস্তি আনলেও এখন সকলের নজর বর্ষার দিকে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গ এখনও তীব্র গরম ও আর্দ্রতায় ভুগছে। 

PREV
18
দক্ষিণবঙ্গের নজর বর্ষার দিকেই

Weather Kolkata: তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পান মানুষ। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অংশে বেশ ঝড় বৃষ্টির আভাস রয়েছে। এখন দক্ষিণবঙ্গের মানুষের নজর বর্ষার দিকেই।

28
বাংলায় বর্ষা ঢুকতে খুব দেরি নেই

আপাতত বাংলায় বর্ষা ঢুকতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর অগ্রসর হতে পারে। অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

38
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা

এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই আলাদা। সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টির দেখা না মেলায় বাড়ছে অস্বস্তি।

48
দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় পরিবর্তনের

এদিকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

58
জুনের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ

যদিও দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুকূলে থাকলে এবার কিছুটা আগেও বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

68
আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে

দিনের বেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কোথাও কোথাও বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও তা সাময়িক স্বস্তি দিতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। তার সঙ্গে ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে।

78
মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা

নির্ধারিত সময়ের কিছুটা আগেই মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। IMD সূত্রে খবর, ২৬ মে নাগাদ কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। সাধারণত ১ জুন নাগাদ কেরলে বর্ষার প্রবেশ ঘটে। 

88
দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামবে কবে?

এই পরিস্থিতিতে বড় প্রশ্ন, কবে কমবে গরম? কবে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামবে? এই নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD। কারণ টানা ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে পারে একমাত্র মৌসুমি বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন জেলায় শুক্রবার রাতে ঝড়বৃষ্টি হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories