Baishakhi Banerjee: তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরে দলের নেতা কর্মীরাও একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছে। এবার তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়।
তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরে দলের নেতা কর্মীরাও একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছে। এবার তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়।
210
শোভন-বান্ধবী বৈশাখী
বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগেই শোভন চট্টোপাধ্য়ায়ের সঙ্গেই আবার তৃণমূল কংগ্রেসে ফিরেছিলেন বৈশাখী। উত্তরবঙ্গে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই ঘাসফুল শিবিরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপরে আর তাঁদের তেমনভাবে দলের কোনও কাজে দেখা যায়নি। বিধানসভা নির্বাচনে প্রার্থীও ছিলেন না কেউ। প্রচারেও দেখা যায়নি।
310
এবার বিস্ফোরক বৈশাখী
বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমা ফাটালেন বৈশাখী। তিনি বলেছেন তাঁকে আর তাঁর মেয়ে খুনের ছক পর্যন্ত করেছিল তৃণমূল।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই সাক্ষাৎকারে দাবি করেছেন,'আমি সোভনের সঙ্গে খেতে গিয়েছিলাম। তখন আমার ফোনে অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ আসে।আমি জিজ্ঞাসা করি আপনি কে? তখন ওপাশ থেকে জানান হয়, আমি আপনার একজন নারী নিরাপত্তারক্ষীর স্বামী।'
510
খুনের ছক!
বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় আরও দাবি করেন, সেই ফোনেই তাঁকে জানানো হয়েছিল, তাঁকে ও তাঁর মেয়েকে খুন করার ছক তৈরি হয়েছে। তাঁর আর তাঁর মেয়ের ওপর অ্যাসিড হামলাও হতে পারে। এগুলির জন্য সুপারিও দেওয়া হয়েছে।
610
পুলিশের দ্বারস্থ বৈশাখী
মেয়ের জীবন সংশয়ের কথা জানতে পেরে তড়িঘড়ি তদানীন্তন সিপি-র দ্বারস্থ হয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য অনুযায়ী, এফআইআর (FIR) দায়ের করার পর ১৪ অগস্ট অভিযুক্ত যুবককে বৈশাখীদের বাড়িতেই ডেকে পাঠানো হয়।
বৈশাখীর দাবি,এক আইপিএস (IPS) অফিসারের সামনেই ওই যুবক স্বীকার করে, ঠিক কত টাকা এবং কতগুলি কিস্তিতে (Installments) এই চক্রান্তের জন্য দেওয়া হয়েছিল।বৈশাখীর অভিযোগ, এত বড় স্বীকারোক্তির পরও পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ বা জিজ্ঞাসাবাদ করেনি।
710
গুরুত্ব দেয়নি মহিলা কমিশন
পুলিশের এই নিষ্ক্রিয়তা দেখে তিনি জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হন। কিন্তু তৎকালীন এক আইপিএস অফিসার পুরো ঘটনাটিকে ফিগমেন্ট অফ ইমাজিনেশন বা কাল্পনিক গল্প বলে উড়িয়ে দিয়ে রিপোর্ট জমা দেন।
810
টার্গেট শোভন
বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় আরও দাবি করেন, শোভন চট্টোপাধ্য়ায়ও টার্গেট ছিল। তাঁর বিরুদ্ধে ভুয়ো ধর্ণষের মামলা করার পরিকল্পনা ছিল। তবে কে বা কারা এই পরিকল্পনায় সামিল ছিল? তারও উত্তর দিয়েছেন বৈশাখী
910
বৈশাখীর টার্গেট
বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় ফিরহাদ হাকিমের নাম নিয়েছেন। তিনি বলেছেন, 'ফিরহাদ হাকিম আমাকে হুমকি দিয়েছিলেন, কলেজ থেকে ‘উখাড়কে ফেক দেঙ্গে’ আজ তাঁর দলকেই মানুষ অনেক জায়গায় উপড়ে ফেলেছে।'
1010
শুধু ফিরহাদ নন!
বৈশাখীর কথায় শুধুমাত্র ফিরহাদ হাকিম নন, তৃণমূল কংগ্রেসের অনেকের বিরুদ্ধেই সরব তিনি। বলেছেন, 'দলের মধ্যে কি আর কোনও পার্থ নেই? অনেক চট্টোপাধ্যায়, অনেক মুখার্জি, অনেক বিশ্বাস, অনেক হাকিমরা রয়েছেন। তাঁদের পৈশাচিক চেহারা মানুষ খুব ভালো করেই চেনেন'