Weather: আকাশ কালো করে সাগরে নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ গোটা বঙ্গেই বৃষ্টিতে ভিজবে মাস জুড়ে

Published : May 11, 2026, 01:09 PM IST

Weather: মে মাসেও লাগাতার বৃষ্টি। এপ্রিলের শেষের দিন থেকেই প্রায় নিত্য়দিনই ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তারই রেশ থাকবে মে মাস জুড়ে। তেমনই জানিয়েছে আলিপু হাওয়া অফিস। 

PREV
110
বৃষ্টি থেকে রেহাই নেই

মে মাসেও লাগাতার বৃষ্টি। এপ্রিলের শেষের দিন থেকেই প্রায় নিত্য়দিনই ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তারই রেশ থাকবে মে মাস জুড়ে। তেমনই জানিয়েছে আলিপু হাওয়া অফিস।

210
মেঘলা আকাশ

এপ্রিল মাসের মাঝামাঝি গোটা রাজ্যজুড়েই প্রবল গরম ছিল। কিন্তু তারপরই ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কমতে থাকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার মে মাস ব্যাতিক্রমী হতে পারে। অন্যান্যবারের মত এবার মে মাসে জ্বালাপোড়া গরম নাও থাকতে পারে। মাঝেমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

310
নিম্নচাপের ভ্রুকুটি

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। তারই জেরে গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে।

410
ঝড়-বৃষ্টির সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও চলবে ঝড়বৃষ্টি। চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

510
বাকি জেলায়

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতাতে সোমবার দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

610
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

710
বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে

আলিপুর হাওয়া অফিসের মতে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। টানা তিন দিন দুর্যোগ চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টা. ৪০-৫০ কিলোমিটার।

810
কলকাতার আবহাওয়া

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপম্তারা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। দিনভরই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

910
ঘূর্ণাবর্তের অবস্থান

পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলায়।

1010
আপাতত স্বস্তি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত স্বস্তি থাকবে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories