- Home
- West Bengal
- অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ মে মাসেই? কোথায়, কীভাবে পাওয়া যাবে ফর্ম? রইল বড় আপডেট
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ মে মাসেই? কোথায়, কীভাবে পাওয়া যাবে ফর্ম? রইল বড় আপডেট
Annapurna Bhandar: বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে আকর্ষণীয় ছিল লক্ষ্মীর ভাণ্ডারের আদেলেই অন্নপূর্ণা ভাণ্ডার। তাই বিজেপি সরকার গঠন হতেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফর্মফিলআপ কবে কীভাবে হবে , তাই নিয়ে চর্চা শুরু।

লক্ষ্মীর ভাণ্ডার অতীত
লক্ষ্মীর ভাণ্ডার ছিল রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি। কিন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায় ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে এই প্রকল্প বন্ধ হয়ে যায়। শোনা যাচ্ছে মে মাসে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। নতুন সরকারের আমলে চালু হতে পারে নতুন প্রকল্প।

অন্নপূর্ণা ভাণ্ডার
বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে আকর্ষণীয় ছিল লক্ষ্মীর ভাণ্ডারের আদেলেই অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের সকল মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বঙ্গ বিজেপি। আর সেই দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের মহিলারা।
ক্ষমতায় নতুন সরকার
বর্তমানে ক্ষমতায় এসেছে নতুন সরকার। বিজেপি প্রথমবারের মত রাজ্যে ক্ষমতা দখল করেছে। আর সেই কারণেই রাজ্যের মহিলাদের আশা এবার দ্রুত চালু হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প।
মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত?
আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় কোনও সিদ্ধান্ত হতে পারে বলে আশা করছেন রাজ্যের মহিলারা। অন্নপূর্ণা ভাণ্ডার কবে আর কীভাবে চালু করা হবে তা নিয়েও কথা হতে পারে বলে মনে করছেন রাজ্যবাসী।
মে মাসেই অন্নপূর্ণা ভাণ্ডার?
মহিলাদের আশা রয়েছে মে মাস থেকেই চালু হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার। এমাসে প্রতিশ্রুতিমত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বিলি না হলেও ফর্ম ফিলআপ হতে পারে চলতি মাসেই। তেমনই আশা রাজ্যের মহিলাদের।
জুন থেকে টাকা?
রাজ্যের অনেক মহিলাদের আশা রয়েছে মে মাসে ফর্ম ফিলআপ হয়ে যাওয়ার পরে জুন মাস থেকেই অ্য়াকাউন্টে ঢুকতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। আর সেই কারণে কবে কোথায় কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে।
চিরতরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার
চলতি মাসে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি মহিলাদের অ্যাকাউন্টে। তাই অনেকেই মনে করছেন চিরতরে বন্ধ হয়ে গেল এই প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধেভোগীদের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
নতুন ফর্ম ফিলআপ
বিজেপি সূত্রের খবর, অনেক মহিলা বারবার আবেদন করেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার কারণেও অনেক মহিলাকে বাদ দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। তৃণমূল ঘনিষ্ঠরাই এই সুবিধে ভোগ করতেন বলেও অভিযোগ ছিল। আর সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়ার পক্ষপাতী নয় অনেক বিজেপি নেতা। তাই নতুন করে ফর্ম ফিলাপ করতে হতে পারে।
মে মাসে ফর্ম বিলি হতে পারে
মে মাসের মাঝামাঝি বা শেষের দিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করতে পারে নতুন বিজেপি সরকার। নবান্ন বা মহাকরণ থেকেই ফর্ম বিলি হতে পারে। অনলাইনেও ফর্ম পুরণের সুযোগ থাকতে পারে। এমনই শোনা যাচ্ছে গুঞ্জন। তবে শুভেন্দু অধিকারীর সরকার এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
অন্নপূর্ণা ভাণ্ডার
অন্নপূর্ণা ভাণ্ডার , এই প্রকল্পের মাধ্যমে বিজেপি রাজ্যের সকল শ্রেণির মহিলাদের মাসে ৩০০০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মহিলাদের মাসে ১৫০০ টাকা দিত। আর পিছিয়ে পড়া তফসিলি জাতি আর উপজাতির মহিলাদের মাসে ১৭০০ টাকা দিত।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

