Politics of Beards: ১ ফুট লম্বা দাড়ি কেটে ফেললেন বিজেপি নেতা আচ্ছেলাল যাদব। আজ তাঁর প্রতিজ্ঞা পুরণ হয়েছে। কি প্রতিজ্ঞা ছিল যে পাঁচ বছর দাড়ি কাটেননি তিনি- জানুন বিস্তারে। 

রাজনীতিতে প্রতিশোধের অনেক গল্প শোনা যায়। কেউ দলবদল করে, কেউ সমাবেশ করে, কেউ পোস্টার লাগায়। কিন্তু কোন্নগর-কানাইপুরের বিজেপি নেতা অচ্ছেলাল যাদব যা করেছিলেন তা রীতিমত অবাক করার মত। যদিও তাকে মজার ছলে 'দাড়ির রাজনীতি' বলা যায়। বঙ্গ রাজনীতিতে এই বিষয়টি এক নতুন অধ্যায়ের সূচনা করলো বলেও মনে করছেন আচ্ছেলাল যাবদের অনুগামীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আচ্ছেলালের লম্বা দাড়ি

আচ্ছেলাল যাদব, হুগলির বাঁসিন্দা। গত পাঁচ বছর ধরে দাড়ি কাটেননি। কিছুটা রাগ আর জেদের বসেই দাড়ি রাখতে শুরু করেন। ঘনিষ্ঠরা জানিয়েছে, দাড়ি রাখার প্রথম দিকে ছিল শুধুই রাগ। কিন্তু পরবর্তীকালে লম্বা দাড়ির রীতিমত যত্ন ও পরিচর্যাও শুরু করেন। দেখতে দেখতে পাঁচ বছরে তেল-জল পেয়ে সেই দাড়ি লম্বায় প্রায় এক ফুট হয়ে গিয়েছিল। কিন্তু আর না, এবার তাঁর প্রতিজ্ঞা পুরণ হয়েছে। তাই বিজেপি ক্ষমতায় আসার পরই দাড়ি কাটার চিন্তাভাবনা শুরু করেন। অবশেষে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে আজ যখন নবান্নে প্রবেশ করছেন তখনই অচ্ছেলাল সেই দাড়ি কামিয়ে ফেললেন। এতদিন তিনি লম্বা দাড়ি নিয়েই এলাকায় ঘুরে বেড়াতেন।

কেন দাড়ি রেখেছিলেন আচ্ছেলাল?

অনেকে ভাবতেন তিনি সাধু হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ কেউ তাঁকে 'রাজনীতির ঋষি' বলতেন। কিন্তু আসল রহস্য ছিল অন্য কিছু। ঘনিষ্ঠ সহযোগীরা দাবি করেন যে, ২০২১ সালে এক কর্মী সভায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আচ্ছেলাল যাদবের। সেই সময় তিনি অবশ্য তৃণমূল কংগ্রেসর নেতা ছিলেন। পর অচ্ছেলাল প্রতিজ্ঞা করেছিলেন, "যেদিন আমি ওকে রাজনৈতিক জবাব দিতে পারব, সেদিন আমি আমার দাড়ি কামিয়ে ফেলব!" এমন প্রতিজ্ঞার ফলে আচ্ছেলালের দাড়ি ক্রমশই লম্বা হয়। তাঁর দাড়ি যত বাড়তে থাকল, তাঁর রাজনৈতিক ক্রোধও তত বাড়তে থাকল।

প্রতিজ্ঞা পুরণ

এর মধ্যে অনেক সময় কেটে গেল। কোন্নগর প্রাক্তন তৃণমূল সহ- সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান অচ্ছেলাল অবশেষে বিজেপিতে যোগ দেন। এবার উত্তরপাড়া থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন সাংসদের ছেলে শিরাণ্য বন্দ্যোপাধ্যায়। ফলাফল আসার পর জানা গেল যে তিনি বিজেপির দীপঞ্জন চক্রবর্তীর কাছে হেরে গেছেন। আর তারপর কী হলো! বিশেষ প্রস্তুতি নিয়ে অচ্ছেলাল যাদব দাড়ি চুল কেটে নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন।