Weather on Vote Counting Day: আগামিকাল ভোটের ফল প্রকাশের দিন রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। রাজ্যের পাঁচটি জেলেয় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
রাত পোহালেই বঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু। কিন্তু কেমন থাকবে ভোটের দিনের আবহাওয়া? গত কয়েক দিন ধরেই গোটা রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি চলছে। কালও কি ঝড়বৃষ্টি হবে?
210
ভারী বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামিকাল কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। জেলাগুলি হল- দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।
310
কলকাতার আবহাওয়া
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। ঘণ্টায় ৫০ - ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি। কলকাতায় আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ।
510
কলকাতায় বৃষ্টি
সোমবার দুপুর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। যদিও আগামিকাল দুপুরের মধ্যে ভোটের রেজাল্ট বা ফলাফল স্পষ্ট হতে শুরু করবে। তবে খুব বেশি বৃষ্টিতে রাজনৈতিক কর্তাব্যক্তিদের সমস্যায় পড়ে হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
610
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদা- প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।
710
রাজনৈতিক উত্তাপে বৃষ্টির ছিটে!
ভোট গণনার দিন রাজ্য জুড়েই বৃদ্ধি পাবে রাজনৈতিক উত্তাপ। এই অবস্থায় বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। তবে বৃষ্টির কারণে সমস্যায় পড়তে পারেন গণনা কর্মীরা। খারাপ আবহাওয়া বা প্রাকৃতির দুর্যোগ ভোট গণনা সাময়িক ব্যাহত করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও কমিশন সূত্রের খবর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
810
তাপমাত্র স্বস্তি জনক
রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এই যে, আপাতত গরমের দাপট বাড়ার কোনও আশঙ্কা নেই। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে।
910
উত্তাল হতে পারে সমুদ্র
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে ৫ মে পর্যন্ত নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস বলছে, সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘণ্টায় বইতে পারে।
1010
দুর্যোগের কারণ
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের ওপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। রবিবার ও সোমবার এই দুদিন কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.