- Home
- West Bengal
- DA CASE: ৬ মে মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা? সুপ্রিম কোর্টে গঠন বিশেষ বেঞ্চ, ১১ নম্বর ঘরে শুনানি
DA CASE: ৬ মে মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা? সুপ্রিম কোর্টে গঠন বিশেষ বেঞ্চ, ১১ নম্বর ঘরে শুনানি
DA Case Supreme Court: সুপ্রিম কোর্টে আগামী ৬ মে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি। গঠন করা হয়েছে বিশেষ বেঞ্চ। ১১ নম্বর ঘরে হতে পারে ১ ঘণ্টার শুনানি।

DA মামলা
সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরেই চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। কিন্তু মামলার নিষ্পপ্ত এখনও নিষ্পত্তি হয়নি। আগামী ৬ মে , বুধবার পরবর্তী শুনানির দিন ধার্ষ করা হয়েছে। সেই দিনই আবারও সুপ্রিম কোর্টে উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা।
আদালতের দিকে তাকিয়ে
রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, পেনশনভোগী, পুরসভা আর পঞ্চায়েত কর্মরত কর্মীরা এবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। কারণ দীর্ঘ দিন ধরেই রাজ্যের বিরুদ্ধে মামলা লড়ে ক্লান্ত ও হতাশ সরকারি কর্মীরা। এবার তাকা তাকিয়ে রয়েছেন আগামী শুনানির দিকে।
বিশেষ বেঞ্চ গঠন
সুপ্রিম কোর্ট সূত্রের খবর, দীর্ঘ দিনের অমিমাংশিত মহার্ঘ ভাতা মামলার শুনানির জন্য ভারতের সুপ্রিম কোর্ট এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করেছে। মামলার প্রশাসনিক গুরুত্ব ও এই বিষয়টি নিষ্পত্তির জরুরি অবস্থার বিবেচনা করে সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ গঠন করেছে।
মামলার ঘর
সুপ্রিম কোর্টের ওয়েব সাইট অনুযায়ী মামলাটি উঠবে সুপ্রিম কোর্টের ১১ নম্বর ঘরে। ইতিমধ্যেই মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। মামলাটির শুনানির বিবরণও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
ডিএ মামলার শুনানি
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী আগামী ৬ মে ডিএ মামলার শুনানি হবে। বিকেল ৩টে নাগাদ সুপ্রিম কোর্টে উঠবে মামলা। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চেই হবে শুনানি। আদালতের ১১ নম্বর ঘরে হবে মামলার শুনানি। মামলাটির ক্রম তালিকা ৩০১।
১১ নম্বর ঘরের বিশেষত্ব
সাধারণত সুপ্রিম কোর্টের ১১ নম্বর ঘরে যে কোনও মামলার শুনানি শেষ হয় দুপুর ২টো ৫৫ মিনিটে। ওয়াকিবহাল মহলের ধারণা নিয়মিত শুনানি শেষ হওয়ার পরেই বিকেল ৩টে শুরু হবে ডিএ মামলার শুনানি। সেই কারণেই নির্দিষ্ট সময় রবাদ্দ করা হয়েছে।
মামলার বর্তমান অবস্থা
আইনি পরিভাষায় বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা মোশন হিয়ারিং বা ডিরেকশন ম্যাটার পর্যায়ে রয়েছে। আসন্ন শুনানির মূল কেন্দ্রবিন্দু হবে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা বিবিধ আবেদনের। কর্মচারীদের দায়ের করা একাধিক আবেদনও শুনবে সুপ্রিম কোর্ট।
কী কী মামলার শুনবে?
- সংশোধন আবেদন: পূর্ববর্তী রায়গুলির বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে দাখিল করা হয়েছে।
- রাজ্য সরকারি কর্মচারী সংঘ: নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের।
- সরকারি কর্মচারী পরিষদ: আদালতের আদেশ অমান্য করায় আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
- সংগ্রামী জৌথ মঞ্চ: এই কর্মচারী ফোরামের দায়ের করা আরেকটি বড় আদালত অবমাননার মামলা।
- ইউনিটি ফোরাম: দেবপ্রসাদ হালদারের পক্ষে আদালত অবমাননার আবেদন দাখিল।
সরকারি কর্মীদের জন্য তাৎপর্যপূর্ণ
রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এই মামলার শুনানি গুরুত্বপূর্ণ। কারণ এই দিনই মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিতে পারে।
শুনানির সময়
ওয়াকিবহাল মহলের ধারনা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি এক থেকে দেড় ঘণ্টা ধরে হতে পারে। বিকেল ৩টে থেকে ৪টে পর্যন্ত হতে পারে এই মামলার শুনানি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

