Weather Kolkata: ভোটের দিনেই আবহাওয়ার বড় খেলা! ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে আসছে কালবৈশাখী

Published : Apr 29, 2026, 12:13 PM IST

Weather Update:দ্বিতীয় দফা ভোটের দিন ২৯ এপ্রিল বৃহস্পতিবার খেলা ঘুরিয়ে দিল আবহাওয়া। অহস্য গরম থেকে স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

PREV
110
ঘুরে গেল খোলা!

দ্বিতীয় দফা ভোটের দিন ২৯ এপ্রিল বৃহস্পতিবার খেলা ঘুরিয়ে দিল আবহাওয়া। অহস্য গরম থেকে স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

210
বুধবারের আবহাওয়া

বুধবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আবহাওয়া ছিল গত দিনগুলির তুলনায় স্বস্তিদায়ক। সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেই ভোটাধিকার প্রয়োজনের জন্য লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।

310
হাওয়া অফিসের বার্তা

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলা- হুগলি আর পশ্চিম মেদিনীরুকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৫ জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

410
কালবৈশাখীর পূর্বাভাস

গোটা সপ্তাহ জুড়েই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হবে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কালবৈশাখীর কারণে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

510
কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। আজ দিনভর কলকাতায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী সাত দিন কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

610
গাঙ্গেয় উপত্যকার আবহাওয়া

কলকাতার পাশাপাশি হাওড়া ও হুলগির মত গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতেও তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নগামী। গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতেও সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

710
বৃহস্পতিবারের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি হতে পারে। আগামিকাল এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। সংশ্লিষ্ট জেলাগুলিকে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

810
তাপমাত্রা কমবে

ঝড়বৃষ্টির কারণে আগামী দুই দিন রাজ্যের প্রায় সব জেলাতেও তাপমাত্রা থাকবে নিম্নগামী। ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। পরের পাঁচ দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না।

910
মৎস্যজীবীদের জন্য সতর্কতা

সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর সেই কারণে আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে ও ওড়িশা উপকূল উত্তাল হতে পারে।

1010
উত্তরবঙ্গের আবহাওয়া

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories