ভোট না দিলেই নাগরিকত্ব বাতিল! ভোটার তালিকা থেকে কাটা যাবে না? সত্যি কী ঘটবে এমনটা
Vote: সম্প্রতি শোনা যাচ্ছে ভোট না দিলে বাতিল হতে পারে নাগরিকত্ব। আবার এমনটাও শোনা যাচ্ছে এসআইআর-এর পরে নতুন তালিকায় নাম ওঠার পরে যদি ভোটার ভোট না দেয় তাহলেও তালিকা থেকে কাটা পড়তে পারে নাম। রইল সঠিক তথ্য।

দ্বিতীয় দফার ভোট
রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট। বহু বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর এটাই প্রথম ভোট গ্রহণ বঙ্গে। ইতিমধ্যেই প্রচুর নাম বাতিল হয়েছে ভোটার তালিকা থেকে। তাই উঠছে ভোট দেওয়া না দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন।
ভোট না দিলে...
ভোট না দিলে...
সম্প্রতি শোনা যাচ্ছে ভোট না দিলে বাতিল হতে পারে নাগরিকত্ব। আবার এমনটাও শোনা যাচ্ছে এসআইআর-এর পরে নতুন তালিকায় নাম ওঠার পরে যদি ভোটার ভোট না দেয় তাহলেও তালিকা থেকে কাটা পড়তে পারে নাম। অর্থাৎ আর ভোটার থাকবে না সংশ্লিষ্ট ব্যক্তি।
ভোটমুখী জনতা
ওয়াকিবহাল মহলের ধারনা নাগরিকত্ব খোওয়ানো বা ভোটার তালিকা থেকে নাম কাটা যেতে পারে - এবার এই আশঙ্কায় ভোটমুখী জনতা। আর সেই কারণেই রেকর্ড ভোট পড়েছে প্রথম দফায়। তেমনই হতে পারে দ্বিতীয় বা শেষ দফার ভোটে।
নাগরিকত্ব বাতিল প্রসঙ্গ
ভোট না দিলে বাতিল হবে নাগরিকত্ব। এটি একটি ভিত্তিহীন আর গুজব। ভোট দেওয়া একটি আইনগত অধিকার। এটি বাধ্যতামূলক নয়। যারা যারা ভোট দেয় না তাদের তালিকা কমিশন সরাসরি প্রকাশ করতে পারে না।
কমিশন কি নাম কাটতে পারে?
তথ্য বলছে ভোটাধিকার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর সেই কারণেই শুধুমাত্র ভোট না দেওয়ার জন্য কমিশন ভোটার তালিকা থেকে কারও নাম কাটতে পারে না। আর ভোট দেওয়ার সঙ্গে নাগরিকত্বের কোনও সরাসরি যোগাযোগ নেই।
ভোট না দিলে কী হতে পারে?
দীর্ঘ সময় (সাধারণত টানা ১০ বছর) ভোট না দিলে ভোটার আইডি নিস্ক্রিয় হয়ে যেতে পারে। তবে তা আবারও চালু করা যায়।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ
শুধুমাত্র মৃত্যু, ভোটার তালিকার ভুল, ভোটারকে খুঁজে পাওয়া না গেলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। এসআইআর-এর সময়ও ভোট না দেওয়ার জন্য তালিকা থেকে নাম কাটা হয় না।
আইন কী বলছে?
সংবিধানের ধারা ৩২৬ অনুযায়ী ১৮ বছর বা তারও বেশি বয়সী প্রত্যেক ভারতীয় নাগরিকের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে। সংবিধানের কোথাও বলা হয়নি যে ভোটাধিকার প্রয়োগ না করলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। তবে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের জনতাই সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভোটাধিকার প্রয়োগ করে।
গুজব
প্রথম দফা ভোটের আগে থেকেই ভোট না দিল নাগরিকত্ব বাতিল বা ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে এই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এটি শুধুমাত্র গুজবই।
সুপ্রিম কোর্টের মত
একাধিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোট দেওয়া যেমন নাগরকিদের অধিকারা, তেমনই ভোট না দেওয়া বা নোটা-তে ভোট দেওয়াও নাগরিকদের অধিকার। তাই ভোটের সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

