Kalbaishakhi forecast: অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। তারপরই তাণ্ডব শুরু করতে পারে কালবৈশাখী। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের মতে শুক্রবার বিকেলে তাণ্ডবে দেখাতে পারে কালবৈশাখী। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ।
অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। তারপরই তাণ্ডব শুরু করতে পারে কালবৈশাখী। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের মতে শুক্রবার বিকেলে তাণ্ডবে দেখাতে পারে কালবৈশাখী। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গ। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
310
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার আর কোচবাহিরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বরয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । মালদাতেও হালকা ঝড়বৃষ্টি হতে পারে।
৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড় আর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে।
বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে।
510
কলকাতার আবহাওয়া
আজ আর কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ ও আগামিকালের জন্য ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামিকাল ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
610
কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাককে পারে। বাতেসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৮৩ শতাংশ পর্যন্ত থাকতে পারে। রবিবার থেকে কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে।
710
ঝড়ূবৃষ্টির কারণ
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুটি কারণে রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। একটি হল একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যটি হল বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার কারণেই এই ঝড়বৃষ্টির সতর্কতা।
810
ঘূর্ণাবর্তের কারণ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এতটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে। সেটি বিস্তৃত রয়েছে উত্তর ওড়িশাপর্যন্ত।
910
ঘূর্ণাবর্তের কারণ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এতটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে। সেটি বিস্তৃত রয়েছে উত্তর ওড়াশ পর্যন্ত।
1010
আপাতত স্বস্তি নেই
প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর স্বস্তির খবর নেই। কারণ এবার থেকে যথেষ্ট দ্রুত গতিতেই চড়ছে তাপমাত্রার পারদ। আগামী দিনে আরও গরম পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.