MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Weather: সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাস, হাওয়া ঘুরবে কবে থেকে?

Kolkata Weather: সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাস, হাওয়া ঘুরবে কবে থেকে?

Kolkata Weather: সকাল থেকেই মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই উধাও শীতল অনুভূতি। অব্যাহত ভ্যাপসা গরমের দাপট। নাজেহাল বঙ্গবাসী। কতদিন বজায় থাকবে এইরকম আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 27 2026, 06:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Meta AI

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের বাড়তি সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

26
জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস
Image Credit : X

জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে যে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। তার সঙ্গে অনুকূল বায়ুপ্রবাহের জেরে আগামী কয়েকদিন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে।

Related Articles

Related image1
Election Commission: কোন কোন দিন প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? কড়া নির্দেশ কমিশনের
Related image2
WB SSC: শিক্ষকরা ব্যস্ত নির্বাচনের কাজে, সুপ্রিম ডেডলাইন ভঙ্গের আশঙ্কায় আদালতের দ্বারস্থ এসএসসি
36
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
Image Credit : Getty

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, কিছু জেলায় ঝড়ের দাপট বেশি হতে পারে। বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় না থাকা, গাছের নীচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

46
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা

পরবর্তী সাত দিনের বিস্তারিত পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি হতে পারে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও।

56
কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?

কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আর্দ্রতা মাঝারি থাকলেও পরিষ্কার আকাশের কারণে রোদের তেজ বেশ অনুভূত হবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা - ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও ধীরে ধীরে তা ঊর্ধ্বমুখী হচ্ছে। সকালে ও সন্ধ্যায় এখনও কিছুটা আরাম মিললেও দুপুরের পর থেকেই গরমের অস্বস্তি বাড়বে।

66
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার ও সোমবারের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে শুধুমাত্র দার্জিলিং জেলায় সীমাবদ্ধ থাকতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Suvendu Adhikari: 'শুভেন্দু ঝুকেগা নেহি', পুষ্পার স্টাইলে মমতাকে আক্রমণ বিরোধী দলনেতার
Recommended image2
Now Playing
Sukanta Majumdar: রামনবমীতে সুকান্ত মজুমদারের মিছিলে জনতার স্রোত, উন্মাদনার ঢেউ, উঠল নয়া স্লোগান
Recommended image3
Voter Awareness: ভোটের প্রচারে এবার ছোটা ভীম, হাওড়ায় তরুণ ভোটারদের টানতে কমিশনের নতুন কৌশল
Recommended image4
Now Playing
Suvendu Adhikari: অভয়ার মাকে পাশে নিয়ে মমতাকে চরম বার্তা শুভেন্দুর! চাপ বাড়ছে শাসকের?
Recommended image5
Ratna Debnath: আর মুখ ঢেকে নয়, লড়াই হবে মুখোমুখি! ৫৯৪ দিন পরে প্রকাশ্যে এলেন রত্না দেবনাথ
Related Stories
Recommended image1
Election Commission: কোন কোন দিন প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? কড়া নির্দেশ কমিশনের
Recommended image2
WB SSC: শিক্ষকরা ব্যস্ত নির্বাচনের কাজে, সুপ্রিম ডেডলাইন ভঙ্গের আশঙ্কায় আদালতের দ্বারস্থ এসএসসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved