Weather News: জাঁকিয়ে পড়বে শীত সঙ্গে আবার বৃষ্টি! একেবারে বদলে যাচ্ছে আবহাওয়া, কবে থেকে নামছে পারদ?

Published : Nov 14, 2026, 02:34 PM IST

Weather News: বাংলায় এবার জাঁকিয়ে শীত সঙ্গে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ! ফের বদলে দেবে আবহাওয়ার মেজাজ? শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে বাংলার আবহাওয়া? জেনে নিন

PREV
16

উৎসবের মরসুম শেষ হতেই বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। দিনের বেলায় গরমের অস্বস্তি অনেকটাই কমেছে। রাত ও ভোরের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডার আমেজ। আগামী কয়েক দিনে সেই অনুভূতি আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে শীতের এই আবহের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ।

26

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার থেকেই পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই প্রবণতা বজায় থাকতে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে ঠান্ডার অনুভূতি বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রাতের তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গেও একইভাবে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত মিলেছে।

36

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৬ শতাংশের মধ্যে ছিল।

46

তাপমাত্রা কমার পূর্বাভাসের মধ্যেই আবহাওয়ার নতুন সমীকরণ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটি ক্রমশ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূল হলে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও রয়েছে। যদিও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ বা অভিমুখ সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

56

নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। বিশেষ করে বুধবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের কয়েকটি এলাকাতেও বৃষ্টি হতে পারে।

66

বৃষ্টির কারণে আকাশে মেঘের সঞ্চার হলে তাপমাত্রা কমার গতি সাময়িকভাবে থমকে যেতে পারে। তবে নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে আকাশ পরিষ্কার হলে ফের নামতে পারে পারদ। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহের শেষের দিকে বাংলায় শীতের অনুভূতি আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories