RAIN: সন্ধ্যের বৃষ্টিতে ভিজলো কলকাতা, কাল থেকে বড় দুর্যোগের সতর্কতা উত্তর ও দক্ষিণবঙ্গে

Published : Mar 12, 2026, 08:27 PM IST

Weather Forecast: দুর্যোগ শুরু বঙ্গে। লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায়। সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলার জন্য আজ বৃষ্টিতে ভিজল কলকাতা। 

PREV
110
কলকাতায় বৃষ্টি

পূর্বাভাস মেনেই সন্ধ্যে বৃষ্টিতে ভিজল কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। আজ সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। সন্ধ্যেবেলা বৃষ্টি নামে। সঙ্গে বইল ঝোড়ো হাওয়া।

210
কালকের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আজকের মত কালও বৃষ্টিতে ভিজবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।

310
দক্ষিণবঙ্গের পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী , দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায়।

410
উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সতর্কতা জারি করা হয়েছে।

510
বৃষ্টির কারণ

পশ্চিমবঙ্গের বৃষ্টির কারণ ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সেটির উচ্চতা ১.৫ কিলোমিটার। রয়েছে একটি অক্ষরেখাও। যার কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে।

610
কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি কম। আগামিকালও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে মেঘলা।

710
কলকাতায় সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতায় ১৪ ও ১৫ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে।

810
সতর্কতা জারি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বাড়তে পারে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

910
দুর্যোগ চলবে

মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও। সন্ধ্যের পর সব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

1010
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories