রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে ঋতুকালীন অক্ষরেখা। আর এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প স্থলভাগে প্রবেশ করায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর বা দক্ষিণবঙ্গে। এর প্রভাবে হবে বৃষ্টি।
25
আজ সকাল থেকে মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে খবর, আজ গোটা দিনই এমন থাকবে আবহাওয়া। মাঝে মধ্যে রোদের আভা যেমন বজায় থাকবে ঠিক তেমনই অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে।
35
তবে, আজ দুপুরের পর থেক বদল হবে আবহাওয়া। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি ৩০ থেকে ৫০ কিমি বেগে বইবে দমকা হাওয়া।
আজ উত্তরবঙ্গেও হবে প্রবল বৃষ্টি। ৭ থেকে ২০ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মাদলহেও আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
55
আজ কলকাতা ও আশেপাশের এলাকাতে সারাদিন থাকবে মেঘলা আকাশ। মাঝে মধ্যে মিলতে পারে রোদের ছটা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.