Today’s Forecast: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, তিন জেলায় জারি কমলা সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published : Sep 10, 2026, 07:00 AM IST

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। রইল বিস্তারিত।

PREV
15

ফের সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত। এর জেরে বাড়বে বৃষ্টি। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। ফলে পুজোর আজে ফের একবার সক্রিয় হতে চলেছে বঙ্গোপসাগর।

25

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ইতিমধ্যেই একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুয়ের প্রভাবে হচ্ছে বৃষ্টি।

35

পূর্বাভাস অনুসারে, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের প্রায় সহ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে। কমল সতর্কতা জারি আছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

45

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা আছে।

55

আজ কলকাতায় সকাল থেকে রোদ ঝলমনে পরিষ্কার আকাশ দেখা যাবে। মাঝেমধ্য়ে মেঘের দেখা মিলবে। আজ কলকাতায় এক কিংবা দুই পশলা বৃষ্টি হতে পারে। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories