Yuvasathi Scheme: আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই মিলবে যুবসাথীর টাকা? যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই (yuvasathi status check online)। সেইরকমটাই ঘোষণা করা হয় রাজ্যের বাজেট অধিবেশনে (yuvasathi status check online)।
যদিও এটা ঠিক যে, সবার কাছে একসঙ্গে সেই টাকা যাচ্ছে না। তবে ভোটের আগেই প্রত্যেক আবেদনকারীর অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে যাতে ক্রেডিট হয়ে যায়, সেইজন্য রীতিমতো তৎপর কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, সমস্ত ডেটা এন্ট্রির জন্য চারটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে (yuvasathi status check)।
কারণ, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেই নির্বাচনী বিধি কার্যকর হয়ে যাবে। ফলে, তার আগেই এই নয়া প্রকল্প চালু করে দিতে চাইছে প্রশাসন। অর্থাৎ, রাজ্যের যুবক-যুবতীদের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা এই নতুন প্রকল্প যাতে দ্রুতগতিতে কলকাতার বুকে এগিয়ে চলে, সেইজন্যই ডেটা এন্ট্রির কাজ করতে ৪ সংস্থাকে দায়িত্ব বণ্টন করেছে কলকাতা পুরসভা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের বুকে প্রায় ২ লক্ষ ২০ হাজার যুবক-যুবতী যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই চাকরিপ্রার্থী। তাদের মধ্যে একটা বড় অংশ মাধ্যমিক পাশ করলেও এখনও কোনও স্থায়ী কর্মসংস্থান পাননি। তাই তাদের কাছে দ্রুত যাতে যুবসাথীর টাকা পৌঁছে যায়, সেইজন্য উদ্যোগী হয়ে উঠেছে কলকাতা পুরসভা।
এই মুহূর্তে সমস্ত আবেদনকারীর নাম, ডেটা নথিভুক্তকরণ এবং যাচাইয়ের কাজ চলছে। প্রসঙ্গত, ধর্মতলার ধর্নামঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “আগামী ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ থেকেই আমরা এই টাকা দিচ্ছি। যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়া হয়েছে।" এই কথা তিনি বলেন শনিবার, অর্থাৎ ৭ মার্চ।
আর তারপরেই কার্যত, কোমর বেঁধে নেমে পড়ল কলকাতা পুরসভা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.