
Cyclone Arnab : অর্ণব আতঙ্কে সাগর, ঘূর্ণিঝড় সামলাতে তিন বড় পদক্ষেপ প্রশাসনের
Cyclone Arnab: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। সম্ভাব্য দুর্যোগের প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Cyclone Arnab: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। সম্ভাব্য দুর্যোগের প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।