Weather Update: কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ! ছয় জেলায় ভারী বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published : Sep 08, 2026, 03:25 PM IST

রাজ্যের ছয় জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয়ই অন্তর্ভুক্ত। বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, এবং চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও দুর্যোগ চলবে।

PREV
15

রাজ্যের ছয় জেলায় আজ মঙ্গলার ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ তো বটেই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। তেমনই উত্তরবঙ্গে ভাসবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। কোথাও কোথাও আবার বইবে ঝোড়ো হাওয়া। ২

25

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এরাজ্যে পুরুলিয়া এবং দিঘার ওপর দিয়ে তা পূর্ব দিকে এগিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

35

যে কারণে আজ মঙ্গলবার আকাশসকাল থেকেই মেঘলা। বেলার দিকে কোথাও কোথাও হয়েছে বৃষ্টি। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি।

45

জানা গিয়েছে, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আছে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা। বুধবারে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। এরপরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

55

উত্তরবঙ্গে দুর্যোগ চলবে মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবারে ঝড়বৃষ্টি কিছুটা কমতে পারে। তারপরে ফের বৃষ্টির দুর্যোগের মুখে পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। শুক্রবারে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories