- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Weather: আজ থেকেই শুরু! মুষলধারে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট
Kolkata Weather: আজ থেকেই শুরু! মুষলধারে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট
এই সপ্তাহে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি চলবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত আবারও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বদলের ইঙ্গিত
গত কয়েকদিন তেমন বৃষ্টি না হলেও, এই সপ্তাহের শুরুতে আবহাওয়া বদলের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার বিকেল থেকে কলকাতার কিছু জায়গায় দিনের বেলায় হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কলকাতায় ভারী বৃষ্টি
তবে, আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালের দিকে অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
ঝোড়ো হাওয়া
বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও এখনই দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে গরমের অস্বস্তি কিছুটা কমতে পারে। এদিকে, আবহাওয়া দপ্তর বলছে, সক্রিয় মৌসুমী বায়ু এবং উত্তর প্রদেশ থেকে পূর্ব দিকে আসা একটি নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে।
ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে
আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত আবারও ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এই অঞ্চলের বেশিরভাগ জেলায় বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা-সহ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
তীব্র বৃষ্টিপাত
এই জেলাগুলিতে নির্দিষ্ট সময়ে তীব্র বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গের কিছু অংশে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তাই ভারী বৃষ্টির সতর্কতার কারণে ওই এলাকার বাসিন্দাদের ভ্রমণের সময় সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
বজ্রবিদ্যুতের তীব্রতা বাড়ার সম্ভাবনা
আজ ও আগামীকাল বজ্রবিদ্যুতের তীব্রতা বাড়ার সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। এই ছয় জেলায় ভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

