গরম থেকে কবে মিলবে মুক্তি, আজ ঝড়-বৃষ্টি হবে কি দক্ষিণবঙ্গে

Published : Apr 17, 2022, 10:22 AM ISTUpdated : Apr 17, 2022, 10:30 AM IST
গরম থেকে কবে মিলবে মুক্তি, আজ ঝড়-বৃষ্টি হবে কি দক্ষিণবঙ্গে

সংক্ষিপ্ত

রবিবার শহর এবং শহরতলিতে গুমোট গরম কমেনি। হাওয়া অফিস জানিয়েছে, লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একেই গরম বেড়েই চলেছে। তাপামাত্রার সঙ্গে আদ্রতা ব্যাটিং করছে। তার উপর দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম।

রবিবার শহর এবং শহরতলিতে গুমোট গরম কমেনি। হাওয়া অফিস জানিয়েছে, লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একেই গরম বেড়েই চলেছে। তাপামাত্রার সঙ্গে আদ্রতা ব্যাটিং করছে। তারউপর দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। যদিও এবার হাঁসফাঁস অস্বস্তির মাঝে মিলেছে রাজ্যের  বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও আদৌ কি তাপ কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সদুত্তোর নেই অনেকের কাছেই। তবে এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়  রয়েছে বৃষ্টির পূর্বাভাস।  মূলত গত মাঝে সন্ধ্যের পর হাওয়া চলাচল করলেও সেটা বন্ধ হয়েছে। সকাল পেরোতেই রোদের তেজ ঠিকরে বেরোচ্ছে।  কালবৈশাখীর আশায় দিন গুণছে বঙ্গবাসী। 

তবে কালবৈশাখী আদৌ সম্ভাবনা আছে কিনা এবিষয়ে কিছু পরিষ্কার করে বলেনি হাওয়া অফিস।  ইতিমধ্য়েই দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশকিছু জেলায় এবং দেশের একাংশে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর কয়েকদিন আগেই জানিয়েছিল,  দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে  চলবে বৃষ্টি। তারপর রবিবার দুপুরে আচমকাই ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্জ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস ছিল উত্তরবঙ্গের ৫ জেলায়। যদিও তাও দেখতে দেখতে এক সপ্তাহ গড়িয়েছে। তবে ১৭ এপ্রিল নববর্ষে পা দিয়েই এদিনও খুব একটা নিরাশ করল না প্রকৃতি। এদিন ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।  বৃষ্টির সতর্কতা  উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। তবে আগামী চার-পাঁচদিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।

আরও পড়ুন, '২০ হাজার মার্জিন মন্দ নয়', মন্তব্য বাবুলের, 'সংখ্যালঘু ভোট কমছে' মনে করালেন সুকান্ত-দিলীপরা

আরও পড়ুন, 'অজুহাত দেব না, রিগিং হয়েছে বলব না', ভোটে হেরে মোদীকে 'সরি স্যার' বললেন অগ্নিমিত্রা

 হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দিয়েছে। যা ফলে  সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কী থাকবে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই।শুধুমাত্র পশ্চিমের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপ প্রবাহের সর্তকতা। তাপমাত্রা পৌঁছাবে চল্লিশের ঘরে।   এখন কোনও নতুন  ওয়েদার সিস্টেম নেই। শুধুমাত্র বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর প্রভাব পড়বে সরাসরি উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গে বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে খবর,  সব রাজ্যে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে । তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। শুষ্ক হাওয়ার কারণে উত্তর-পশ্চিম ভারতে তীব্র গরম আবহাওয়া দেখা দিয়েছে। এবং এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণ হরিয়ানা, দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায়, রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের অবস্থা থাকতে পারে।  মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট এবং  হিমাচল প্রদেশের উপরে  তাপপ্রবাহ চলবে।  জম্মু বিভাগেও তাপপ্রবাহের ছাড় নেই। 

 আরও পড়ুন, নাবালিকাকে বাড়িতে ডেকে গোপনাঙ্গ স্পর্শ প্রতিবেশীর, হাঁসখালির পর উত্তাল এবার একাবালপুর

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে