আগামী ২৪ ঘন্টায় ঝেপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, বিদায় নিচ্ছে কি শীত, কী বলছে হাওয়া অফিস

Published : Feb 19, 2022, 10:06 AM ISTUpdated : Feb 19, 2022, 10:08 AM IST
আগামী ২৪ ঘন্টায় ঝেপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, বিদায় নিচ্ছে কি শীত, কী বলছে হাওয়া অফিস

সংক্ষিপ্ত

শনিবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, ২০ তারিখ অর্থাৎ রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে, এই সকাল ১০ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়ার্স।  

শনিবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, (Weather Office) কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সকালে হালকা কুয়াশা, বেলায় পরিষ্কার আকাশের সম্ভবানা রয়েছে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা।  রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। যদিও কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়লেও স্বাভাবিকের নিচে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল ১০ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়ার্স।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,  ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । যদিও ২০ তারিখ অর্থাৎ রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপকূলের জেলা, যেমন মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ,হুগলি, কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে । রাতের তাপমাত্রা আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রী বাড়বে। ১৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের  দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে । কুড়ি তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই । বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ফলে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে বঙ্গে ।পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল হাওয়া ও জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার মিশ্রণ এই বৃষ্টিপাতের কারণ।

আরও পড়ুন, দরজা ভেঙে ঢুকতেই মর্মান্তিক দৃশ্য দেখল স্বামী, স্ত্রী ও ছেলের রহস্য মৃত্যু সোনারপুরে

হাওড়া অফিস জানিয়েছে,  দার্জিলিং- কালিম্পংয়ে  শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে রবিবার। উত্তরবঙ্গের বাকি জেলাতে শনিবার আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া। পুবালি হাওয়ার দাপট বাড়বে। শনিবার প্রচুর জলীয় বাষ্প ঢুকবে পূবালী হওয়ায় ভর করে। এই জলীয় ও বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪পরগনা, ঝাড়গ্রাম জেলাতেও হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন, গ্রুপ সি নিয়োগ মামলায় এখনই সিবিআই অনুসন্ধান নয়, যাবে না চাকরি, নির্দেশ হাইকোর্টের

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।  সর্বনিম্ন ৩৩ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।  এদিকে গত সপ্তাহে যেখানে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ২৩.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।  সর্বনিম্ন ৪৪ শতাংশ  বলে জানিয়েছিল হাওয়া অফিস।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে