মার্চের প্রথম দিনেই চলছে পাখা, বেলা পেরোতেই বাড়ল রোদের তেজ কলকাতায়, কী বলছে হাওয়া অফিস

Published : Mar 01, 2022, 11:01 AM ISTUpdated : Mar 01, 2022, 11:03 AM IST
মার্চের প্রথম দিনেই চলছে পাখা, বেলা পেরোতেই বাড়ল রোদের তেজ কলকাতায়, কী বলছে হাওয়া অফিস

সংক্ষিপ্ত

মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানিয়েছে বেলা বাড়লেও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ১০ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়ার্স।  

মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিস (Weather)  জানিয়েছে বেলা বাড়লেও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই।   সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন সাতসকালেই রোদের হলকা।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ১০ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়ার্স।

 প্রসঙ্গত, গত সপ্তাহে শনিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও পরে তা বিদায় নেয়।  বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের ঝড়ো হাওয়া- সহ বৃষ্টি হয়েছে। ২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি কমে গিয়েছে। তবে বেড়েছে রোদের তাপ। উত্তরবঙ্গে  বিক্ষিপ্ত হালকা বৃষ্টি   হয়েছে।  শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হয়েছে। ২৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে সর্বত্রই হালকা বৃষ্টি হয়েছে। তবে ২৮ তারিখ থেকেই আকাশ পরিষ্কার হয়ে যায় বঙ্গে। রাতে তাপমাত্রা দুই বঙ্গে খুব একটা পরিবর্তন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও মঙ্গলে পা দিয়েই ফের আকাশের মুখ ভার বাংলায়।অপরদিকে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির পূর্বাভাস। মধ্য মহারাষ্ট্রে ঘূর্ণাবর্ত। পুবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ঝোড়ো হাওয়া বইবে উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে।  ঝড়ো হাওয়া বইবে হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। কিছু অংশেও ঝড় হাওয়ার সম্ভাবনা।  জম্মু -কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পাঞ্জাব এবং রাজস্থানের মত রাজ্যেও। রবিবার থেকে অরুণাচল প্রদেশ-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, কড়া নিরাপত্তার মাঝেই পুনর্নির্বাচন দক্ষিণ দমদম ও শ্রীরামপুরে, প্রচুর পুলিশ মোতায়েন

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে। তবে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। তবে ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে।  তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও কলকাতায় এখনও স্বাভাবিকের নিচে পারদ। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩১.৩ ডিগ্রি সেলসিয়ার্স।  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।  সর্বনিম্ন ৪৩ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।  সর্বনিম্ন ৬২ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। যেখানে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।  সর্বনিম্ন ৬৭ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।  

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Richa Ghosh SIR Notice: বিশ্বকাপ জয় করেছেন দেশের হয়ে! তিনিও এসআইআর-এ বিচারাধীন, প্রশ্নের মুখে পড়লেন কারা?
ভোটের মুখে জোড়া চাপে নবান্ন! ৭ম বেতন কমিশনের প্রতিশ্রুতি BJPর, DA নিয়ে হুঁশিয়ারি কর্মীদের