West Bengal Weather: সন্ধ্যা হতেই মেঘভাঙা বৃষ্টিতে স্বস্তির পরশ, কমল ভ্যাপসা গরম থেকে মুক্তি?

Published : Jun 08, 2026, 07:02 PM IST

West Bengal Weather: গুমোট গরম থেকে রেহাই অব্যাহত। রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে বৃষ্টিবাহী মেঘ। সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। 

25
ঝড়বৃষ্টির পূর্বাভাস

সোমবার দিনভর কলকাতার আবহাওয়া থাকবে কিছুটা অস্থির। সকাল থেকেই আকাশ মেঘলা, যা দিনের পরের ভাগে বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়াবিদদের মতে, শহরের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে গুমোট গরমের অস্বস্তি থেকে আরও কিছুটা রেহাই মিলবে। অফিসযাত্রী এবং নিত্যযাত্রীদের ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে। 

35
ভারী বৃষ্টিপাত জেলায়-জেলায়

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমনই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে সোমবার সন্ধ্যা হতেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু ঝড়বৃষ্টি। সঙ্গে ব্রজপাত। বৃষ্টি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

এর পাশাপাশি, উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হতে পারে।

55
সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে স্থানীয়ভাবে কিছু সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories