Weather Update: ফের ঘনাচ্ছে দুর্যোগ! আজ ফের বৃষ্টির পূর্বাভাস, আজ কোথায় কোথায় ভারী বর্ষণ?

Published : Sep 11, 2026, 12:05 PM IST

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে।

PREV
15

সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে বাড়তেই বদলে গেল চিত্র। বৃষ্টি শুরু একাধিক জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

25

পূর্বাভাস অনুসারে, আজ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতাতেও আজ হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তেমনই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে গোটা দিন। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি।

35

আজ বঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, রুলিয়া, দক্ষিণ ২৪ পরগনাতে হবে হালকা বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

45

এদিকে আজ তুলনামূলক বেশি বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তেমনই সব জেলাইতেই আজ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

55

প্রসঙ্গত, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ইতিমধ্যেই একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুয়ের প্রভাবে হচ্ছে বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories