School Shifts: গরমে ছুটি শেষ হতেই নয়া নির্দেশ বিকাশ ভবনের, বদলে যাচ্ছে ক্লাসের সময়

Published : Jun 02, 2026, 10:45 AM IST

তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। স্কুল শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, জেলার আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ মর্নিং শিফটে ক্লাস চালু করতে পারবে। 

PREV
16

তীব্র গরম এবং তাপপ্রবাহের জেরে ছাত্রছাত্রীদের সুরক্ষায় এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। দক্ষিণের একাধিক জেলায় বাড়ছে গরম। এই গরমের মধ্যেই শুরু হল স্কুল।

26

১ জুন থেকে স্কুল শুরু হল রাজ্যে। প্রথমে ১১ মে পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও গত ১৩ মে এক নির্দেশিকায় সেই ছুটির মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়। তারপর ১ জুন অর্থাৎ সোমবার থেকে খুলেছে স্কুল।

36

এদিকে আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে এখনও বাড়বে গরম। আপাতত বর্ষা আসার কোনও তথ্যই মেলেনি। এই পরিস্থিতিতে বাচ্চাদের স্কুল পাঠানো নিয়ে চিন্তায় ভুগছেন সকলে।

46

বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে মর্নিং শিফট বা সকালের দফায় ক্লাস পরিচালনা করার অনুমতি দিল স্কুল শিক্ষা দফতর। সোমবার বিকাশ ভবনের তরফ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে।

56

বিকাশ ভবনের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলার আবহাওয়ার পরিস্থিতি বিচার করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালের সময়সূচি নির্ধারণ ও তা চালু করতে পারবেন। এই সিদ্ধান্তের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার বা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

66

স্কুল শিক্ষা দফতরের এই নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক দুই স্তরের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories